এক্সপ্লোর

সংসদ ধরনার জায়গা নয়, ঈশ্বরের দোহাই, নিজেদের কাজ করুন! বললেন ক্ষুব্ধ রাষ্ট্রপতি

নয়াদিল্লি:  নোট বাতিলের জেরে সংসদে দিনের পর দিন অচলাবস্থা চলতে থাকায় তীব্র অসন্তোষের সুর রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের গলায়। সংসদ ধরনা, হই-হট্টগোলের জায়গা নয়, আজ এখানে ডিফেন্স এস্টেটস ডে ভাষণ উপলক্ষ্যে  তাঁর এই মন্তব্যে বিরোধীদের প্রতি বার্তা রয়েছে বলেই মনে করা হচ্ছে।

কাজ করাই তাঁদের দায়িত্ব, সভা বানচাল করা নয়, সাংসদদের এ কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রে সভায় অচলাবস্থা কোনওমতেই মেনে নেওয়া যায় না। জনগণ নিজেদের প্রতিনিধিদের ভোট দিয়ে পাঠান তাঁদের কথা বলার জন্য, ধরনায় বসে সভায় গোলযোগ তৈরির জন্য নয়।

রাষ্ট্রপতি হওয়ার আগে সংসদীয় রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা তাঁর ঝুলিতে। এহেন রাষ্ট্রপতির স্পষ্ট কথা, সভা অচল করে দেওয়া মানে আপনারা এঁটে উঠতে না পেরে সংখ্যাগুুরুর কণ্ঠরোধ করছেন। সংখ্যাগুরু কখনই সভা অচল করে দেওয়ায় জড়ায় না। একমাত্র সংখ্যালঘুই ওয়েলে নেমে স্লোগান দেয়, সভার কাজে  বিঘ্ন ঘটিয়ে এমন অবস্থা তৈরি করে যাতে স্পিকারের কাছে সভা মুলতুবি করা ছাড়া কোনও উপায় থাকে না। এটা মানা যায় না। বছরের মাত্র কয়েকটা সপ্তাহ সংসদের অধিবেশন বসে,  এ কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বিক্ষোভ দেখাতে হলে অন্যত্র যান। কিন্তু ঈশ্বরের দোহাই, নিজেদের কাজটা করুন। আপনাদের কাজ করার কথা। সাংসদদের বিশেষত লোকসভার সদস্যদের আর্থিক বিষয়ে নিজেদের ক্ষমতা প্রয়োগ করতে সময় দেওয়ার কথা।

তবে কোনও একটি বিশেষ দল বা ব্য়ক্তি তাঁর লক্ষ্য নয়, সে কথাও জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, ঘটনা হল, সভা অচল করে রাখাটা চল হয়ে গিয়েছে, যা একেবারেই গ্রহণযোগ্য নয়। মতপার্থক্য যা-ই থাক, আমরা খোলা মনে সেখানে কথা বলার সুযোগ পাই। সভায় যা-ই বলা হোক, তাতে হস্তক্ষেপ করতে পারে না কোনও আদালত। সুতরাং এই স্বাধীনতার অপব্য়বহার করা ঠিক নয়।

সেরা শিরোনাম

Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget