এক্সপ্লোর

রাষ্ট্রপতি নির্বাচন: আডবাণীর হয়ে জোর সওয়াল শত্রুঘ্ন সিনহার

নয়াদিল্লি: বিজেপি ঘোষণা করেছে, আগামী ২৩ তারিখের আগেই তারা আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের পদপ্রার্থী ঘোষণা করবে। কিন্তু, দলের নেতা শত্রুঘ্ন সিনহা ইতিমধ্যেই নিজের পছন্দ নিয়ে হাজির।

[embed]https://twitter.com/ShatruganSinha/status/874953536748048386[/embed]

আর ‘শটগান’-এর পছন্দের প্রার্থী হলেন আর কেউ নয়—লালকৃষ্ণ আডবাণী। যার সমর্থনে গত মঙ্গলবার থেকে একের পর এক টুইট করছেন এই প্রাক্তন অভিনেতা। এমনিতে, ঠোঁটকাটা বলে বিজেপিতে পরিচিত শত্রুঘ্ন। সাম্প্রতিককালে, দলের একাধিক সিদ্ধান্তের খুল্লমখুল্লা বিরোধিতা করেছেন তিনি। এমনকী, জেডিইউ নেতা নীতীশ কুমার এবং আম আদমি পার্টি নেতা অরবিন্দ কেজরীবালের সঙ্গে দেখাও করেন।

[embed]https://twitter.com/ShatruganSinha/status/874594984825171968[/embed] [embed]https://twitter.com/ShatruganSinha/status/874595185795137537[/embed]

বিজেপি সূত্রের খবর, দল বেঙ্কাইয়া নাইডু ও সুষমা স্বরাজের মধ্যে কাউকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে তুলে ধরতে পারে। এছাড়া, ওড়িশার আদিবাসী পরিবার থেকে উঠে আসা ঝাড়খণ্ডের রাজ্যপাল দ্রৌপদী মুর্মুও এই পদের দাবিদার রয়েছেন। তাতেই আডবাণীর নাম যোগ করে বিষয়টিকে অন্য মাত্রা দিলেন শত্রুঘ্ন।

তবে, ‘বিহারীবাবু’ শত্রুঘ্ন চাইলেও, আডবাণীর প্রার্থী হওয়ার পথ নিষ্কণ্টক নয়। সম্প্রতি, বাবরি মসজিদ ধ্বংসকাণ্ডে ৮৯ বছরের আডবাণীর বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলা রুজু করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিজেপি, ভাল করেই জানে, তাঁকে রাষ্ট্রপতি হিসেবে তুলে ধরলে, আপত্তি জানাবে বিরোধীরা।

[embed]https://twitter.com/ShatruganSinha/status/874813393710063616[/embed] [embed]https://twitter.com/ShatruganSinha/status/874814249037594624[/embed]

যদিও, শত্রুঘ্নর সিনহার দাবি, আডবাণীকে অনেকেই সমর্থন করতে রাজি। বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৪ জুলাই। ইতিমধ্যেই, রাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে ঐকমত্যে আসতে শরিক ও বিরোধীদের সঙ্গে আলোচনা করতে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিজেপি। সেই কমিটিতে রয়েছেন – অরুণ জেটলি, বেঙ্কাইয়া নাইডু ও রাজনাথ সিংহ।

ইতিমধ্যেই বিএসপি সুপ্রিমো মায়াবতী ও এনসিপি শীর্ষ নেতা শরদ পওয়ারের সঙ্গে কথা বলেছেন কমিটির সদস্যরা। সকলেই জানিয়ে দিয়েছেন, এখনও পর্যন্ত পছন্দের কোনও প্রার্থী তাঁরা বাছাই করেননি। আগামীকাল, কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী ও সিপিএম নেতা সীতারাম ইয়েচুরির সঙ্গে দেখা করার কথা জেটলিদের।

[embed]https://twitter.com/ShatruganSinha/status/874815746626510848[/embed] [embed]https://twitter.com/ShatruganSinha/status/874952580794912768[/embed]

যদি ঐকমত্যে পৌঁছনো সম্ভব হয়, তাহলে নির্বাচনের প্রয়োজন নেই। কিন্তু, তা না হলে আগামী ১৭ তারিখ নির্বাচন হওয়ার কথা। ফল ঘোষণা ২০ জুলাই।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget