এক্সপ্লোর

মুরলীধরের বদলি নিয়ে কেন্দ্রকে নিশানা রাহুল ও প্রিয়ঙ্কার, রুটিন বদলি নিয়েও রাজনীতি করছে কংগ্রেস, পাল্টা আইনমন্ত্রী

দিল্লি হাইকোর্টের বিচারপতি এস মুরলীধরের বদলি নিয়ে কেন্দ্রকে আক্রমণ কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গাঁধীর। তিনি বলেছেন, এই পদক্ষেপ অত্যন্ত নিন্দনীয়। বিচারপতি লোয়ার প্রসঙ্গ তুলে সরকারকে নিশানা করেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীও।

নয়াদিল্লি: দিল্লি হাইকোর্টের বিচারপতি এস মুরলীধরের বদলি নিয়ে কেন্দ্রকে আক্রমণ কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গাঁধীর। তিনি বলেছেন, এই পদক্ষেপ অত্যন্ত নিন্দনীয়। বিচারপতি লোয়ার প্রসঙ্গ তুলে সরকারকে নিশানা করেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীও। সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশের পরিপ্রেক্ষিতে বিচারপতি মুরলীধরকে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে বদলি করা হয়েছে। দিল্লি হিংসা সংক্রান্ত ঘটনার মামলার শুনানি করছিলেন বিচারপতি মুরলীধর। গতকালের শুনানিতে তাঁর নেতৃত্বাধীন দিল্লি হাইকোর্টের বেঞ্চ তিন বিজেপি নেতার বিরুদ্ধে বিদ্বেষমূলক ভাষণের অভিযোগ সত্ত্বেও এফআইআর দায়ের না করায় দিল্লি পুলিশকে তিরস্কার করেছিল। এরপর রাতে কলেজিয়ামের সুপারিশের পরিপ্রেক্ষিতে বিচারপতি মুরলীধরকে বদলি করা হয়। এই ঘটনা সম্পর্কে ট্যুইটে প্রিয়ঙ্কা বলেছেন, ‘মধ্যরাতে বিচারপতি মুরলীধরের বদলি বর্তমান পরিস্থিতিতে আশ্চর্যজনক নয়, বরং দুঃখজনক ও লজ্জাজনক ঘটনা। লক্ষ লক্ষ ভারতীয় স্থিতিশীল ও ন্যায়নিষ্ঠ বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখে। সরকার ন্যায়বিচারের মুখ বন্ধ করার ও সাধারণ মানুষের বিশ্বাসভঙ্গের চেষ্টা করছে’। বিচারপতি এস মুরলীধরের বদলি প্রসঙ্গে ট্যুইটারে কটাক্ষ করেছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গাঁধী। কংগ্রেস সাংসদ লিখেছেন, ‘এই ঘটনা বিচারপতি লোয়ার কথা স্মরণ করাল। যাঁকে বদলি করা হয়নি’। সোহরাবউদ্দিন ভুয়ো সংঘর্ষ মামলায় বিচার চলাকালীন ২০১৪ সালে মৃত্যু হয় বিচারপতি লোয়ার। এই মামলায় অভিযুক্ত ছিলেন অমিত শাহ। যদিও পরে তিনি অভিযোগ থেকে অব্যাহতি পান। কংগ্রেসের এই অভিযোগ খারিজ করে দিয়েছেন  কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ। তিনি  বলেছেন, এটা রুটিন বদলি। এমন ঘটনা নিয়েও রাজনীতি করছে কংগ্রেস। আর তা ফের দেখিয়ে দিল যে, বিচারবিভাগের প্রতি কোনও শ্রদ্ধাবোধ নেই কংগ্রেসের। দেশের মানুষ কংগ্রেসকে খারিজ করেছে এবং এ জন্য যে প্রতিষ্ঠানগুলিকে নিয়ে দেশ গর্বিত, ধারাবাহিকভাবে আক্রমণ চালিয়ে সেগুলিকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে তারা। তিনি বলেছেন, ভারতের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের কলেজিয়ামের গত ১২ ফেব্রুয়ারির সুপারিশের ভিত্তিতেই এই বদলি। বদলির ক্ষেত্রে ওই বিচারপতির সম্মতি নেওয়া হয়েছে। নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget