এক্সপ্লোর

ফের উত্তেজনা মান্দসৌরে, কৃষকদের ক্ষোভের মুখে জেলাশাসক, রাজ্যজুড়ে বনধ

ভোপাল: মধ্যপ্রদেশের মান্দসৌরে ৫ কৃষকের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় তীব্র উত্তেজনা রাজ্যে। কার্ফু জারি করে গতকালের ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার দাবি প্রশাসন করলেও আজ নতুন করে উত্তাপ ছড়াল। আন্দোলনকারীদের বোঝাতে গিয়ে নিগৃহীত হলেন জেলাশাসক। কোনওক্রমে এলাকা ছাড়েন জেলাশাসক। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী। গুলিচালনার প্রতিবাদে আজ বরখেড়াপন্ত গ্রামে কৃষকরা পথ অবরোধ করেন। এই ঘটনা ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। আজ রাজ্যে কৃষক সংগঠনগুলির ডাকে বনধ চলছে। বনধকে সমর্থন জানিয়েছে কংগ্রেসও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গতকাল গুজব ছড়ানোর আশঙ্কায় মান্দসৌর, রতলাম, নিমাচ এলাকায় মোবাইল সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এদিকে, আন্দোলনরত কৃষকদের ওপর পুলিশের গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছে জেলা প্রশাসন। মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান হিংসা ছড়ানোর দায় চাপিয়েছেন বিরোধীদের ওপর। গোটা ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ঘটনা নিয়ে পুলিশ ও প্রশাসনের পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। মৃতদের পরিবার পিছু এক কোটি টাকা ক্ষতিপূরণ ও একজনকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। আহতদের ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে বলেও শিবরাজ জানিয়েছেন। ফসলের ন্যায্যমূল্য ও ঋণ মকুবের দাবিতে বিজেপি শাসিত রাজ্যে গত কয়েকদিন ধরে কৃষক বিক্ষোভ চলছে। তাদের কাছ থেকে কেনা দুধের বাড়তি দামও চাইছে চাষিরা। আন্দোলন তীব্র চেহারা নিতেই গতকাল মন্দসৌরে চাষিদের ওপর পুলিশ গুলি চালায় বলে অভিযোগ। ঘটনার পরই এলাকায় কার্ফু জারি করে প্রশাসন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলে দাবি করেছে প্রশাসন। মুখ্যমন্ত্রী কৃষকদের উত্তেজিত করে তোলার জন্য কংগ্রেসকে দায়ী করেছেন। যদিও কংগ্রেস এই ঘটনাকে রাজ্য সরকারের ব্যর্থতা হিসেবেই উল্লেখ করেছে। মান্দসৌর ঘটনার তদন্তের জন্য দলীয় বিধায়কদের একটি প্যানেল গঠন করেছে কংগ্রেস। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই মুখ্যমন্ত্রী দাবি করছিলেন যে, কৃষকরা তাঁদের আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন। তিনি বিজেপি-পন্থী ভারতীয় কিষাণ সংঘ (বিকেএস)-এর সঙ্গে গত রবিবার ও সোমবার দু দফা আলোচনা করেন। কিন্তু তারপরও আন্দোলনের চেহারা দেখে অনুমান, বিক্ষুব্ধ কৃষকদের ওপর বিকেএস-এর প্রভাব খুব একটা ছিল না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস

ভিডিও

Amit Shah: সোনার বাংলার স্বপ্ন শেষ করে দিয়েছিল তৃণমূল, ফের সোনার বাংলা গড়বে বিজেপি সরকার : অমিত শাহ
Amul Factory in Howrah: আমূলের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
Debjit Sarkar on Abhishek Banerjee: 'অভিষেকের কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি?', পোস্ট করে কটাক্ষ দেবজিৎ সরকারের
Rajarhat News: রাজারহাটে বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার বেড়ে দুই, এবার পুলিশের জালে মহম্মদ শাহেনশা
NCPI: দিল্লির রাজঘাটে ২১ জুলাই পালন করবে NCPI, বিবৃতি দিয়ে জানালেন NCPI মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget