এক্সপ্লোর

মোদীর সব ডিগ্রি-নথি কেজরীবালকে জানাতে ২ বিশ্ববিদ্যালয়কে নির্দেশ কেন্দ্রীয় তথ্য কমিশনের

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষাগত ডিগ্রি সংক্রান্ত যাবতীয় তথ্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে দেওয়ার জন্য দিল্লি বিশ্ববিদ্যালয় ও গুজরাত বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দিল কেন্দ্রীয় তথ্য কমিশন। দুই বিশ্ববিদ্যালয়ের যাতে এ ব্যাপারে নথিপত্র ঘেঁটে খুঁজে বের করতে সুবিধা হয়, সেজন্য প্রধানমন্ত্রীর পাওয়া ডিগ্রির নির্দিষ্ট নম্বর, বছর-এসব তাদের পাঠাতে প্রধানমন্ত্রীর কার্যালয়কেও নির্দেশ দিয়েছেন মুখ্য তথ্য কমিশনার শ্রীধর আচারইয়ুলু। প্রসঙ্গত, জনৈক হনস রাজ জৈন ১৯৭৮ সালে পাস করা এন (নরেন্দ্র ) ও এম (মোদী)  দিয়ে   নাম শুরু হওয়া পড়ুয়াদের ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন তথ্য জানার অধিকার আইনে। কিন্তু দিল্লি বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়, সংশ্লিষ্ট পড়ুয়ার রোল নম্বর ছাড়া তাদের পক্ষে লাখ লাখ বাইরের পড়ুয়াদের মধ্য থেকে তাঁর ডিগ্রি সংক্রান্ত কাগজপত্র খুঁজে বের করা সম্ভব নয়। এর আগে কেজরীবাল আচারইয়ুলুকে চিঠি লিখে দাবি করেছিলেন, তথ্য জানার অধিকার আইনে পেশ হওয়া আবেদন মেনে তিনি নিজের সম্পর্কে সব কিছু জানাতে তৈরি, তাহলে তথ্য কমিশনকেও প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সব তথ্য প্রকাশ করতে হবে। এ ব্যাপারে গতকাল কমিশনের কড়া সমালোচনা করেছিলেন তিনি। সেই প্রেক্ষাপটে আচারইয়ুলু তাঁর নির্দেশে বলেছেন, শিক্ষাগত (ডিগ্রি-নির্ভর) যোগ্যতা থাকাটা ভোটে লড়ার ক্ষেত্রে বাধ্যতামূলক হয়নি। এটা আমাদের গণতন্ত্রের অন্যতম বৈশিষ্ঠ্য। তবে মুখ্যমন্ত্রী পদে থাকা একজন নাগরিক যখন প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতার তথ্য জানতে চান, তখন সেটা প্রকাশ করাই উচিত। তিনি লিখেছেন, ১৯৭৮ সালে (দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্নাতক) ও ১৯৮৩ সালে (গুজরাত বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট-গ্র্যাজুয়েট) হওয়া নরেন্দ্র দামোদর মোদীর ডিগ্রি  সংক্রান্ত যাবতীয় তথ্য যত দূর সম্ভব খুঁজে দেখার জন্য দিল্লি ও গুজরাত, দুই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Kunal Ghosh: ফের উত্তপ্ত বিধানসভা, সাসপেনশনের পর ফের নিজের সিট ছেড়ে উঠে গেলেন কুণাল ঘোষ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৩.০৭.২৬)।'আগে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই,' অবস্থানে অনড় বিক্ষোভকারী পড়ুয়ারা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৩.০৭.২০২৬)।তৃণমূল আমলে SIR-র সময় জন্ম-মৃত্যু শংসাপত্র নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ
CJP Protest: কলকাতা, বেঙ্গালুরু থেকে মুম্বই, পাটনা, গোটা দেশে ছড়াচ্ছে ছাত্র আন্দোলনের ঢেউ
Fake Certificates: বেআইনি পদ্ধতিতে বার্থ সার্টিফিকেট ইস্য়ু করার ভয়ঙ্কর অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্যে!

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget