এক্সপ্লোর

পঞ্জাব থেকেই কংগ্রেসের পুনরুত্থান, বাদলদের ঔদ্ধত্যের পরাজয়, জয়ের পর সিধু

চণ্ডীগড়: পঞ্জাবে বিধানসভা নির্বাচনে বিপুল জয় পাওয়ার পর এবার সারা দেশেই কংগ্রেসের পুনরুত্থান হবে। এমনই দাবি করলেন প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিংহ সিধু। তাঁর আরও দাবি, এবারের নির্বাচনে বাদল পরিবারের ঔদ্ধত্যের পরাজয় হয়েছে। এই নির্বাচনের ঠিক আগে কংগ্রেসে যোগ দেওয়া সিধু অমৃতসর পূর্ব থেকে ৪২,৮০৯ ভোটে জয় পেয়েছেন। জেতার পর তিনি বলেছেন, ‘কংগ্রেসের পুনরুত্থান শুরু হল। পঞ্জাব থেকেই ঘুরে দাঁড়াবে কংগ্রেস। এখান থেকে শক্তি সংগ্রহ করে সারা দেশে ছড়িয়ে পড়বে দল। এই জয় পঞ্জাব কংগ্রেসের পক্ষ থেকে দলীয় নেতৃত্বকে নববর্ষের উপহার।’ বাদলদের তীব্র আক্রমণ করে সিধু বলেছেন, ‘অকালি দল ধ্বংস হয়ে গিয়েছে। মানুষ অশুভ শক্তির ঔদ্ধত্য ভেঙে দিয়েছেন। নৃশংসতা যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, তখন ঔদ্ধত্যের পরাজয় হয়। চোরেরা পঞ্জাবে লুঠপাট চালিয়ে নিজেদের রাজকোষ ভর্তি করেছে।’ কংগ্রেসে যোগ দেওয়ার আগে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরীবালের সঙ্গে দেখা করেছিলেন সিধু। তিনি আপ-এ যোগ দেবেন বলে শোনা যাচ্ছিল। কিন্তু শেষপর্যন্ত কংগ্রেসেই যোগ দিয়েছেন সিধু। তিনি আজ কেজরীবালকেও তোপ দেগেছেন। সিধু বলেছেন, ‘কেজরীবালের উদ্দেশ্য ঠিক ছিল না। তিনি নিজের জন্যই সবকিছু চাইছিলেন। সোশ্যাল মিডিয়ায় আম আদমি পার্টির পক্ষ থেকে ভুল প্রচার করা হচ্ছিল। কিন্তু সত্যের কখনও পরাজয় হয় না। কংগ্রেস সবসময় পঞ্জাবের মানুষের অধিকারের জন্য লড়াই করবে।’ বাদলদের বিরুদ্ধে তোপ দাগলেও, সরকার গঠনের পর কংগ্রেস রাজনৈতিক প্রতিহিংসার পথে হাঁটবে না বলেই দাবি করেছেন সিধু। তিনি বলেছেন, কংগ্রেসের কাছ থেকে মানুষের অনেক প্রত্যাশা আছে। তাঁরা সেই প্রত্যাশা পূরণ করার চেষ্টা করবেন। পঞ্জাবের হৃতগৌরব ফিরিয়ে আনা হবে।

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget