এক্সপ্লোর

মায়াবতীর দলে যোগ দিয়ে ভোটের টিকিট মাফিয়া-রাজনীতিক মুখতারের

নয়াদিল্লি: উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে চমক। ফের মায়াবতীর বহুজন সমাজ পার্টিতে (বসপা) যোগ দিলেন কৌমি একতা দলের এক প্রতিষ্ঠাতা, মাফিয়া, বাহুবলী বলে পরিচিত মুখতার আনসারি। তাঁকে মউ সদর কেন্দ্রে প্রার্থী করছেন মায়াবতী। আনসারির ছেলে আব্বাস, ভাই সিগবাতুল্লাহকে যথাক্রমে ঘোসি, মহম্মাদাবাদ গোহনা কেন্দ্রে বসপা-র টিকিট দেবেন বলেও জানিয়েছেন তিনি। মুখতার বর্তমানে মউ সদরের বিধায়ক। সংবাদ সংস্থা জানিয়েছে, মুখতারের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে দলে নেওয়া হল বলে সাফাই দিয়েছেন মায়াবতী। তাঁর দাবি, দলে অপরাধে জড়িত, এমন কেউ নেই। গত বছর কৌমি একতা দল মিশে গিয়েছিল সমাজবাদী পার্টিতে। তবে মুখতারের বিরুদ্ধে অতীতে অপরাধের রেকর্ড থাকার পরিপ্রেক্ষিতে এই মিলনে খুশি ছিলেন না মুখ্যমন্ত্রী অখিলেশ সিংহ যাদব। তাঁর আপত্তির আরও একটি কারণ, কাকা শিবপাল যাদবের উদ্যোগেই সপায় মিলে গিয়েছিল মুখতারের দল। সম্প্রতি অখিলেশ সপা-র জাতীয় সভাপতি হয়েছেন। কংগ্রেস-সপা ভোটে আসনরফা হয়েছে। টিকিট পাননি কৌমি একতার দুই বর্তমান বিধায়ক মুখতার স্বয়ং, ভাই সিগবাতুল্লাহ। ১৯৯৬-এ মুখতার প্রথম বিধানসভা ভোটে জেতেন বসপার টিকিটে, পরের দুটি নির্বাচনে জয়ী হন নির্দল হিসাবে। ২০০৭-এ ফের বসপায় ঢোকেন। ২০০৯-এ বারাণসীতে প্রবীণ বিজেপি নেতা মুরলীমনোহর জোশীর বিরুদ্ধে লোকসভা ভোটে দাঁড়ান, তবে জিততে পারেননি। ২০১০-এ তাঁকে অপরাধমূলক কার্যকলাপের অভিযোগে বসপা বহিষ্কার করায় ভাই আফজলকে সঙ্গে নিয়ে কৌমি একতা দল গড়েন মুখতার। ২০১২-য় জয়ী হন মউ থেকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget