এক্সপ্লোর

রাফালে সবচেয়ে বড় দুর্নীতি, প্রধানমন্ত্রী জবাব দিন, দাবি রাহুলের

হোসপেট: কর্ণাটকে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে রাফালে যুদ্ধবিমান নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফের আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। তিনি বলেছেন, ‘এখন রাফালে যুদ্ধবিমানই দেশে দুর্নীতির সবচেয়ে বড় বিষয়। আমি এ বিষয়ে কয়েকটি কথা বলতে চাই। মোদীজি ফ্রান্সের প্যারিসে গিয়েছিলেন। সেখানে তিনি নিজে চুক্তি বদল করেন। বেঙ্গালুরুর উন্নতির পিছনে অন্যতম কারণ হল হ্যাল। কিন্তু মোদীজি বেঙ্গালুরু ও হ্যালের কাছ থেকে রাফালের বরাত ছিনিয়ে নিয়ে সেটি তাঁর বন্ধুকে দিয়েছেন। আমরা মোদীকে তিনটি প্রশ্ন করেছিলাম। প্রথম প্রশ্ন, কী কারণে হ্যালের বদলে আপনার বন্ধুকে রাফালের বরাত দিলেন? কেন বেঙ্গালুরুর তরুণদের ভবিষ্যৎ ছিনিয়ে নিলেন? আপনার বন্ধুর লাভের জন্য কেন এটা করলেন? দ্বিতীয় প্রশ্ন, নতুন চুক্তিতে এই যুদ্ধবিমানের দাম বেড়েছে না কমেছে? তৃতীয় প্রশ্ন, আপনি যখন প্যারিসে এই সিদ্ধান্ত নিলেন, তখন প্রতিরক্ষামন্ত্রী গোয়ায় মাছ কিনছিলেন। আপনি কি মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির অনুমতি নিয়েছিলেন?’ সংসদে প্রধানমন্ত্রী দিনকয়েক আগে যে ৯০ মিনিটের ভাষণ দিয়েছেন সেই প্রসঙ্গ তুলে কংগ্রেস সভাপতি বলেন, দেশবাসী জানতে চায় আগামী সম্পর্কে। কিন্তু মোদী শুধু কংগ্রেস ও অতীত নিয়ে কথা বলতে ব্যস্ত। প্রধানমন্ত্রীর নজর শুধু পিছন দিকের আয়নায় আটকে। এভাবেই দেশকে চালিত করছেন তিনি, তাই দেশ বারবার গর্তে পড়ছে। কিন্তু ভারতকে নেতৃত্ব দিতে হলে তাঁকে পিছনে নয়, তাকাতে হবে সামনে। জিএসটি-কে ফের গব্বর সিংহ ট্যাক্স বলে অভিহিত করেছেন রাহুল। তাঁর মতে, এই জিএসটি ও নোটবাতিল মোদীর পিছনে তাকিয়ে থাকা ভানাচিন্তার নজির। কর্নাটকের কংগ্রেস সরকার ও মুখ্যমন্ত্রী সিদ্দেরামাইয়ার প্রশংসা করে কংগ্রেস সভাপতি বলেছেন, তাঁরা তাঁদের কাজ করছেন। একইসঙ্গে প্রধানমন্ত্রীর প্রতি তাঁর বিদ্রুপ, তিনি কবে নিজের কাজ করবেন। তাঁর বক্তব্য, মোদীর কথাবার্তা সব ফাঁপা তাই রাজ্যবাসীর সেই মিথ্যে প্রতিশ্রুতিতে ভরসা করা মোটেই উচিত নয়। কর্নাটকের পূর্বতন বিজেপি সরকার দুর্নীতিতে বিশ্বরেকর্ড করে বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২০.০৫.২০২৬)।পুষ্পা পগারপার হতেই ফলতায় খুলে গেল অত্যাচারের 'প্যান্ডোরার বাক্স'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২০.০৫.২৬): পুরসভার নোটিস থেকে জাহাঙ্গিরের 'জঙ্গলরাজ', অভিষেকের বিরুদ্ধে তৃণমূলেই পরপর বিস্ফোরণ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Astrology News : ৪ রাশিকে অর্থে ভরিয়ে দিতে চলেছেন শনি, প্রায় সাড়ে পাঁচ মাস কোনও বাধা ধোপে টিকবে না
৪ রাশিকে অর্থে ভরিয়ে দিতে চলেছেন শনি, প্রায় সাড়ে পাঁচ মাস কোনও বাধা ধোপে টিকবে না
Embed widget