এক্সপ্লোর

শোষিতদের হয়ে লড়াই চালাতে হবে কংগ্রেসকে: রাহুল

নয়াদিল্লি: দেশে শোষিতদের হয়ে লড়াই চালাতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী।

রাহুল গাঁধীর নেতৃত্বে নবগঠিত কংগ্রেস ওয়ার্কিং কমিটির প্রথম বৈঠক বসেছিল রবিবার। সেখানে তিনি নতুন কমিটিকে ভূত, বর্তমান ও ভবিষ্যতের মধ্যে সেতু হিসেবে উল্লেখ করেন। কংগ্রেস সভাপতি বলেন, এই নতুন কমিটিতে অভিজ্ঞতা ও উদ্যমের সুন্দর মিশেল রয়েছে। দলীয় কর্মী-সদস্যদের উদ্দেশ্যে রাহুল আহ্বান জানান, দেশের শোষিতদের স্বার্থে লড়াই চালিয়ে যেতে।

এদিন রাহুল স্মরণ করিয়ে দেন, দেশের কণ্ঠস্বরের ভূমিকা পালন করতে দায়বদ্ধ কংগ্রেস। দেশের বর্তমান ও ভবিষ্যতের দায়িত্ব নিতে হবে কংগ্রেসকে। তাঁর অভিযোগ, বিজেপি একের পর এক প্রতিষ্ঠান, দলিত, উপজাতি, পিছিয়ে পড়া শ্রেণি, সংখ্যালঘু ও গরিবদের আক্রমণ করে চলেছে।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। আশ্বাস দেন, তিনি এবং সকল কংগ্রেসকর্মী রাহুলকে সাহায্য করবেন। বলেন, আমি রাহুল গাঁধীকে আশ্বস্ত করতে চাই যে, ভারতের সামাজিক সৌহার্দ্য ও অর্থনৈতিক উন্নয়নকে পুনঃস্থাপন করার বিশাল কাজে আমরা তাঁকে পূর্ণ সমর্থন করব।

সম্প্রতি, কৃষকদের আয় ২০২২ সাল নাগাদ দ্বিগুণ করার কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সেই দাবিকে খারিজ করে দিয়ে মনমোহন বলেন, সেই লক্ষ্যপূরণের জন্য কৃষি ক্ষেত্রে বৃদ্ধির হার ন্যূনতম ২৪ শতাংশ হওয়া উচিত, যা হওয়ার কোনও সম্ভাবনা নেই।

সেরা শিরোনাম

Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?

ভিডিও

Debraj Chakraborty News | দেবরাজ ঘনিষ্ঠ ৬ প্রাক্তন কাউন্সিলর ও এক ছায়াসঙ্গীকে নোটিস | ABP ANANDA LIVE
Mamata Banerjee News | ভোটের আগে কোথায় ছিল বিদ্রোহ? আক্রমণে মমতা | ABP ANANDA LIVE
Tapas Roy on West Bengal Industries |
Weather Forecast News | কলকাতা-সহ দক্ষিণবঙ্গজুড়ে কমলা সতর্কতা | ABP ANANDA LIVE
Amit Shah in West Bengal | ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তীর অনুষ্ঠান

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
TMC News: 'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Abhishek Banerjee: গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Embed widget