এক্সপ্লোর

প্রধানমন্ত্রী মোদীর ভুল-ত্রুটি তুলে ধরব, কিন্তু তাঁকে অসম্মান করব না, গুজরাতে রাহুল

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দোষ, ত্রুটি খুঁজে বের করে তাঁকে, বিজেপিকে অস্বস্তিতে ফেলবেন, কিন্তু তাঁকে সীমা ছাড়িয়ে কখনই অসম্মান করবেন না। বললেন রাহুল গাঁধী। রবিবার ভোটমুখী গুজরাতের বানসকান্ঠায় নির্বাচনী জনসভায় কংগ্রেস সহ সভাপতি প্রধানমন্ত্রী পদের অমর্যাদা করবেন না বলে জানান। তবে তিনি অভিযোগ করেন, মোদীজী বিরোধী পক্ষে থাকার সময় কিন্তু প্রধানমন্ত্রী সম্পর্কে অশ্রদ্ধাসূচক কথাবার্তা বলতেন। বলেন, আমাদের সঙ্গে ওদের পার্থক্য এখানেই। মোদী আমাদের সম্পর্কে যা-ই বলুন না কেন, আমরা একটা নির্দিষ্ট সীমার বাইরে যাব না। দেশের প্রধানমন্ত্রীর মর্যাদা ক্ষুন্ন করব না। যদিও রাহুল এদিনও প্রধানমন্ত্রীকে আক্রমণ করে বলেন, আমরা কিন্তু সত্যি কথাই বলি। এটা ঘটনা, গুজরাত মে বিকাশ পাগল হো গয়া হ্যায়। পাশাপাশি রাজনৈতিক ইস্যুতে তিনি নিজেই ট্যুইট করেন কিনা, কী কারণে হঠাত তাঁর ট্যুইটের রিট্যুইট, ফলোয়ার সংখ্যা বেড়ে গেল, তা নিয়ে যে জল্পনা, গুঞ্জন ছড়িয়েছে, সে ব্যাপারেও রাহুল মুখ খোলেন। সব ট্যুইট তাঁরই, তবে ৩-৪ জনের একটি টিম তাঁকে পরামর্শ দিয়ে এ ব্যাপারে সাহায্য করে বলে জানান। তিনদিনের গুজরাত সফরে আসা রাহুল গতকালও জিএসটি নিয়ে প্রধানমন্ত্রীকে নিশানা করে ট্যুইট করেন, ভারতের গব্বর সিং ট্যাক্স-এর প্রয়োজন নেই। আমাদের আসল জিএসটি চাই। দেশবাসীর পাশাপাশি কংগ্রেসও আন্দোলন করেছে যাতে ২৮ শতাংশ কর তালিকায় পণ্যের সংখ্যায় কাটছাঁট সুনিশ্চিত করা যায়। এরপর আমাদের লক্ষ্য, একটিই কর হার থাকবে, সর্বোচ্চ ১৮ শতাংশ। বিজেপি না করলে কংগ্রেস করবেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget