এক্সপ্লোর

ব্যর্থতা আড়াল করতেই আরএসএস-কে আক্রমণ করছেন রাহুল, পাল্টা তোপ বিজেপি-র

নয়াদিল্লি: তামিলনাড়ুর তুতিকোরিনে বেদান্তর স্টারলাইট কারখানার সম্প্রসারণ বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে অন্তত ১১ জনের মৃত্যুর ঘটনা নিয়ে আরএসএস ও বিজেপি-কে তোপ দেগেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। তিনি দাবি করেন, আরএসএস-এর সামনে মাথা না নোয়ানোতেই তামিলদের খুন করা হয়েছে। তাঁর এই আক্রমণের পাল্টা জবাব দিলেন বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র। তাঁর দাবি, ‘নিজের ব্যর্থতা আড়াল করতেই আরএসএস-কে আক্রমণ করছেন রাহুল।’ আজ এক সাংবাদিক বৈঠকে রাহুলকে আক্রমণ করে সম্বিত আরও বলেছেন, ‘উত্তরাধিকার সূত্রে একটি দলের সভাপতি হওয়া যায়। কিন্তু জ্ঞান ও বোধশক্তি পাওয়া যায় না। রাহুল যেভাবে দেশের সব ঘটনার জন্যই আরএসএস-কে দায়ী করেন, তাতে বিজেপি তাঁকে ষষ্ঠ শ্রেণির বই উপহার দিতে চায়। সেই বই পড়লে ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সংবিধান ও গণতন্ত্রের বিষয়টি বুঝতে পারবেন তিনি। ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো অনুসারে আইন-শৃঙ্খলা রাজ্যের বিষয়। পুলিশের গুলি চালানোর সঙ্গে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের কোনও যোগ নেই। আমি জানি না এটা রাহুলের জানা আছে কি না। কংগ্রেস সভাপতি কি ১৯৮৪ সালের শিখ-বিরোধী দাঙ্গা এবং ১৯৭৫ সালে তৎকালীন ইন্দিরা গাঁধী সরকারের জারি করা জরুরি অবস্থার জন্যও আরএসএস-কে দায়ী করবেন!’ তুতিকোরিনের ঘটনা প্রসঙ্গে বিজেপি মুখপাত্র আরও বলেছেন, ‘সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, পি চিদম্বরম যে সংস্থার ডিরেক্টর, তারাই তুতিকোরিনে হিংসাত্মক বিক্ষোভের পিছনে ছিল। চিদম্বরমের কাছ থেকে জবাব চাওয়া উচিত রাহুলের। যেটা হয়েছে, তা দুঃখজনক ঘটনা। সেই ঘটনা থেকেই রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছেন রাহুল। তিনি কংগ্রেসকে যোগ্য নেতৃত্ব দিতে পারছেন না। যে কোনও ঘটনার জন্যই আরএসএস ও বিজেপি-কে দায়ী করে রাজনৈতিক সুবিধা পাওয়ার চেষ্টা করছেন তিনি।’

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget