এক্সপ্লোর

রাহুল এখনও অপরিণত, আরও সময় লাগবে, বললেন শীলা দীক্ষিত, পরে দাবি, এমন কথা বলেননি

নয়াদিল্লি: রাহুল গাঁধী এখনও পরিণত হননি। আরও সময় দিতে হবে তাঁকে। মহারাষ্ট্র আঞ্চলিক ভোটে কংগ্রেসের ভরাডুবির পর এ কথা বললেন দলের বরিষ্ঠ নেত্রী ও দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত। তবে রাহুল নিজের মত করে চেষ্টা চালাচ্ছেন বলেও মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবারই মহারাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃহন্মুম্বই সহ ১০টি পুরনিগম ভোটে কংগ্রেসের ভরাডুবি হয়েছে। জেলা পরিষদেও মুখ থুবড়ে পড়েছে দল। অল্পদিন আগে ওড়িশার গ্রামীণ ভোটেও রীতিমত খারাপ ফল করেছে শতাব্দী প্রাচীন দলটি। অথচ দেখা যাচ্ছে, সব জায়গাতেই রাহুল দলের প্রধান মুখ হিসেবে প্রচার চালিয়েছিলেন। এ নিয়ে বলতে গিয়ে শীলা দীক্ষিত বলেছেন, কংগ্রেস এখন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। প্রজন্মগত পরিবর্তন যেমন হচ্ছে, তেমনই বদল আসছে রাজনীতিতেও। কয়েক বছর আগে যে ধরনের রাজনীতি করা হত, এখন আর তা দেখা যায় না। পরিবর্তিত এই পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে কংগ্রেস। তাঁর বক্তব্য, মনে রাখতে হবে, রাহুল এখনও পরিণত হননি। তাঁর বয়সই তাঁকে পরিণত হতে দিচ্ছে না। রাহুলের বয়স চল্লিশের কোঠায়, আরও সময় দিন তাঁকে। তবে রাহুলই শুধু গরিব ও পিছিয়ে পড়া মানুষের কথা বলেন বলেও দাবি করেছেন তিনি। যদিও পরে নিজের অবস্থান থেকে সরে আসেন বর্ষীয়াণ এই নেত্রী। দাবি করেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। রাহুলের চিন্তাভাবনা, বুদ্ধিসুদ্ধি যথেষ্ট পরিণত। শীলা জানিয়েছেন, এ বছরই সম্ভবত দলের সভাপতি হবেন রাহুল। দলীয় নেতৃত্বে পরিবর্তন আশু প্রয়োজন। শুধু রাহুলের জন্য অপেক্ষা করা হচ্ছে বলেই পিছিয়ে যাচ্ছে গোটা প্রক্রিয়া। তাঁর দাবি, প্রিয়ঙ্কা ভঢরাও যথেষ্ট বুদ্ধিমতী ও সংবেদনশীল। উত্তরপ্রদেশে কংগ্রেস-এসপি জোট তৈরিতে তাঁর বড় ভূমিকা রয়েছে। কংগ্রেস নেতৃত্বের আশা, রাহুল-প্রিয়ঙ্কা দু’জনেই দলে মুখ্য ভূমিকা নেবেন।

সেরা শিরোনাম

Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget