এক্সপ্লোর

মার্চেন্ট ডিসকাউন্ট রেট তুলে নেওয়ার ভাবনা সরকারের, কমতে পারে রেলের ই-টিকিটের দাম

নয়াদিল্লি: রেলের ই-টিকিটের উপর যে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) চার্জ নেওয়া হয়, সেটা প্রত্যাহারের কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। ফলে রেলের টিকিটের দাম কমতে পারে। আইআরসিটিসি-র ওয়েবসাইটের মাধ্যমে যাঁরা অনলাইনে টিকিট কাটেন, তাঁদের কাছ থেকে এমডিআর চার্জ নেওয়া হয়। ক্রেডিট ও ডেবিট কার্ড পরিষেবা দেওয়ার জন্য এই চার্জ নেয় সংশ্লিষ্ট ব্যাঙ্ক। তবে রেলমন্ত্রী পীযূষ গয়াল ইঙ্গিত দিয়েছেন, এমডিআর-এর বিষয়টি নিয়ে ব্যাঙ্কগুলির সঙ্গে কথা বলছে রেল। ফলে যাত্রীদের খরচ বাঁচতে পারে। গত বছর ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিলের আগে অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রে সার্ভিস চার্জ নিত রেল। তবে নোট বাতিলের পরেই ডিজিট্যাল লেনদেনে উৎসাহ দেওয়ার জন্য সার্ভিস চার্জ নেওয়া বন্ধ করে দেওয়া হয়। আগামী বছরের মার্চ পর্যন্ত অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রে সার্ভিস চার্জ নেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে রেল। এবার এমডিআর চার্জও প্রত্যাহার করা হলে টিকিটের দাম স্বাভাবিকভাবেই কমে যাবে। রেলের এক উচ্চপদস্থ আধিকারিক বলেছেন, আইআরসিটিসি-র ওয়েবসাইটের মাধ্যমে রেলের টিকিট কাটার ক্ষেত্রে প্রতি টিকিটে ২০ থেকে ৪০ টাকা সার্ভিস চার্জ নেওয়া হত। গত অর্থবর্ষে আইআরসিটিসি-র মোট রাজস্বের ৩৩ শতাংশই এসেছে অনলাইন টিকিটের সার্ভিস চার্জ থেকে। গত বছরের ২৩ নভেম্বর থেকে এ বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সার্ভিস চার্জ না নেওয়ায় ১৮৪ কোটি টাকা রাজস্ব পায়নি রেল। তা সত্ত্বেও আগামী মার্চ পর্যন্ত সার্ভিস চার্জ না নেওয়ার নির্দেশ দিয়েছে রেলবোর্ড।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget