এক্সপ্লোর

দেশের প্রথম সৌরবিদ্যুৎ চালিত ট্রেনের উদ্বোধন

নয়াদিল্লি: ভারতের প্রথম সৌরবিদ্যুৎ চালিত ট্রেনের উদ্বোধন করলেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। আজ সফদরজঙ্গ স্টেশনে তিনি এই ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট ট্রেনের উদ্বোধন করেন। ট্রেনের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল রয়েছে। তার মাধ্যমেই আলো, পাখা এবং ডিসপ্লে বোর্ডের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ পাওয়া যাবে। ব্যাটারি ব্যাঙ্কের সুবিধা থাকায় সূর্যের আলো না থাকলেও ট্রেন চালাতে কোনওরকম অসুবিধা হবে না। এই ট্রেনের উদ্বোধন করে রেলমন্ত্রী বলেছেন, ভারতীয় রেলকে আরও পরিবেশবান্ধব করে তোলার লক্ষ্যেই এই যুগান্তকারী উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতীয় রেলওয়ে আরও বেশি করে অপ্রচলিত শক্তি ব্যবহার করতে চাইছে। ইতিমধ্যেই বায়ো টয়লেট, জল-পুনর্ব্যবহার, বায়ুশক্তি, বায়ো ফুয়েল সিএনজি ও এলএনজি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এবার  সৌরবিদ্যুৎ চালিত ট্রেনও চালু করা হল। রেল মন্ত্রকের আধিকারিকরা জানিয়েছেন, কিছুদিন পর থেকেই দিল্লির শহরতলীতে চালানো হবে ১,৬০০ অশ্বশক্তি বিশিষ্ট এই ট্রেন। ৬ মাসের মধ্যে সৌরবিদ্যুতের সুবিধাযুক্ত আরও ২৪টি কোচ চালু করা হবে। এর ফলে কোচ প্রতি  বছরে ৯ টন কম কার্বন নির্গত হবে। তাছাড়া সৌরবিদ্যুৎ চালিত ৬ ট্রেলার কোচের ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট ট্রেন বছরে ২১,০০০ লিটার ডিজেলের খরচ বাঁচাবে। ফলে ১২ লক্ষ টাকা বাঁচাতে পারবে ভারতীয় রেল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget