এক্সপ্লোর

রাজুর বিমান ছাড়তে দেরি, তিনজনকে সাসপেন্ড, ক্যাপ্টেনকে কড়া চিঠি এয়ার ইন্ডিয়ার

নয়াদিল্লি: পাইলট সময়মতো না আসায় কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী পি অশোক গজপতি রাজু সহ প্রায় ১২৫ জন যাত্রীকে নিয়ে বিমান ছাড়তে বিলম্বের জেরে এয়ার ইন্ডিয়ার তিন কর্মী সাসপেন্ড হলেন। হুঁশিয়ারি দিয়ে কর্তৃপক্ষ চিঠি দিয়েছে সংশ্লিষ্ট পাইলটকেও। গত বুধবার সকালে দিল্লি থেকে বিজয়ওয়াড়াগামী এয়ার ইন্ডিয়ার ওই ফ্লাইট রওনা দিতে প্রায় ১৫ মিনিট দেরি হয়। যাত্রীরা দল বেঁধে বিক্ষোভ দেখান রাজুকে। তিনিও যাচ্ছিলেন বিজয়ওয়াড়ায়, বসেছিলেন বিজনেস ক্লাসে। তাঁর কাছে বিমান ছাড়ায় বিলম্বের কারণ জানতে চান তাঁরা। রাজু তখনই এয়ারলাইন্স সিকিউরিটির সঙ্গে যোগাযোগ করেন, দেরির কারণ জানতে চান নবনিযুক্ত এয়ার ইন্ডিয়া চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর প্রদীপ সিংহ খারোলার কাছে। তারপরই তিনজনকে সাসপেন্ড করা, বিমানচালককে কড়া চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্রের খবর, ক্ষুব্ধ খারোলা ঘটনাটিকে খুবই গুরুত্ব দিয়ে দেখছেন। বিমান রওনা দিতে বিলম্বের পিছনে সমন্বয়ের অভাবই কারণ বলে শোনা যাচ্ছে। খারোলা আজই অপারেশনস ও শিডিউলিং সংক্রান্ত ডিরেক্টর সহ প্রথম সারির অফিসারদের বৈঠক ডেকেছেন। খারোলা বিলগ্লিকরণ হতে চলা বিমান সংস্থার শীর্ষ পদে বসার কয়েকদিনের মধ্যেই ঘটল ঘটনাটি। এয়ার ইন্ডিয়ার মুখপাত্র বলেন, তিনজনকে সাসপেন্ড করার পাশাপাশি ১৫ মিনিট দেরি করে রিপোর্ট করায় বিমানের ক্যাপ্টেনকে চিঠি ধরানো হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget