এক্সপ্লোর

সংবিধানের চৌহদ্দি মেনেই রামমন্দির, ভোট ইস্তাহারে প্রতিশ্রুতি বিজেপির, ইভটিজিং রোধে অ্যান্টি-রোমিও স্কোয়াড ঘোষণা

লখনউ: উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন মাথায় রেখে দলের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে সমাজবাদী পার্টি (সপা), মুখ্যমন্ত্রী অখিলেশ সিংহ যাদবকে তীব্র আক্রমণ করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। পাশাপাশি ভোটে জিতে রাজ্যে ক্ষমতায় এলে সংবিধানের চৌহদ্দির মধ্যেই অযোধ্যায় রামমন্দির নির্মাণের যাবতীয় প্রয়াস চলবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। 'লোক কল্যাণ সংকল্প পত্র' নামে দলীয় ইস্তাহারে তিন তালাক নিয়ে দলের ভাবনা সুপ্রিম কোর্টে তুলে ধরার প্রতিশ্রুতিও দেন তিনি। তিন তালাক ইস্যুতে মহিলারা চান, তাও সেখানে জানাবেন। অমিত শাহ বলেন, রামমন্দিরের প্রশ্নে দল দৃঢ় মনোভাবে নিয়েছে। সংবিধানের পরিধির মধ্যেই রামমন্দির যাতে হয়, তা সুনিশ্চিত করার চেষ্টা হবে। পাশাপাশি উত্তরপ্রদেশে সাম্প্রদায়িক সংঘাতের জেরে ভয়ে নানা জায়গা থেকে লোকজনের ঘরবাড়ি ফেলে চলে যাওয়া আটকাতে জেলা স্তরে বিজেপি বিশেষ টিম গড়বে বলে জানান তিনি। বলেন, দলে দলে মানুষ এলাকাছাড়া হলে দায়ী থাকবেন জেলা শাসকরা। পাশাপাশি রাজ্যব্যাপী যন্ত্রচালিত কসাইখানা বন্ধ করে দেওয়া হবে, ঘোষণা করেন তিনি। সমাজবাদী পার্টির উদাহরণ সামনে রেখেই বিজেপি সভাপতি ঘোষণা করেন, তাঁরা সরকার গড়লে রাজ্য পুলিশের ১০০ ডায়ালকে জোরদার করে রাজ্যব্যাপী ১৫ মিনিটে পুলিশের সহায়তা নিশ্চিত করবেন। সমাজবাদী পার্টির ভোট ইস্তাহারে পড়ুয়াদের ল্যাপটপ বিলির স্কিমের চেয়ে একধাপ এগিয়ে বিজেপির ইস্তাহারে প্রতিশ্রুতি রয়েছে, ১ জিবি ফ্রি ডাটা দেওয়া হবে এক বছর ধরে, বিশ্ববিদ্যালয়গুুলিতে থাকবে নিখরচায় ওয়াইফাইয়ের বন্দোবস্ত। এছাড়া কলেজছাত্রীদের ইভটিজিংয়ের হাত থেকে রক্ষা করতে কলেজের সামনে মোতায়েন রাখা হবে অ্যান্টি-রোমিও স্কোয়াড। অমিত শাহের দাবি, এবার তাঁরা হিন্দি বলয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্যে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়বেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget