এক্সপ্লোর

রমজানে সংঘর্ষবিরতি শেষ হতেই জম্মু ও কাশ্মীরের বিজেপি মন্ত্রীদের জরুরি বৈঠকে দিল্লিতে তলব অমিত শাহের

নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরে জোট সরকারে দলের সব মন্ত্রীকে আচমকা দিল্লিতে বৈঠকে ডাকলেন বিজেপি সভাপতি অমিত শাহ। আজই রাজধানীতে হাজির হতে বলা হয়েছে তাঁদের সবাইকে। সদ্য জম্মু ও কাশ্মীরে রমজান শেষ হতেই সংঘর্ষবিরতি বা জঙ্গি দমন অভিযান বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে কেন্দ্র। এই প্রেক্ষাপটে বিজেপি সভাপতির দলীয় মন্ত্রী, শীর্ষ নেতাদের জরুরি তলব ঘিরে তীব্র কৌতূহল, জল্পনা তৈরি হয়েছে। অমিত শাহ আসতে বলেছেন বিজেপি রাজ্য সভাপতি রবিন্দর রায়না, দলের সাধারণ সম্পাদক (সংগঠন) অশোক কাউলকেও। জম্মু কাশ্মীরের উপ মুখ্যমন্ত্রী কবিন্দর গুপ্তাকে উদ্ধৃত করে সূত্রের খবর, একেবারেই আকস্মিক এই তলব। কাশ্মীরের প্রতিটি বিজেপি মন্ত্রীকে ডাকা হয়েছে। অমিত শাহ কী নিয়ে বৈঠকে আলোচনা করবেন, তা স্পষ্ট নয়। যদিও সূত্রের খবর, তিনি রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি ও ২০১৯-এর সাধারণ নির্বাচন মাথায় রেখে রাজ্যের রাজনৈতিক গতিপ্রকৃতি নিয়ে কথা বলতে পারেন। একটি মহলের বক্তব্য, যুদ্ধবিরতি প্রত্যাহার তো বটেই, সাম্প্রতিক আরও নানা ইস্যুতে রাজ্যে বিজেপি-পিডিপির শরিকি মতভেদ বেড়েছে। রমজানে সংঘর্ষবিরতি পর্বে জঙ্গিরা নিরস্ত থাকা দূরের কথা, সন্ত্রাসবাদী হামলা আরও বাড়িয়েছে, এই কারণ দেখিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ রবিবার সংঘর্ষবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করেন। বলেন, নিরাপত্তাবাহিনী সংযম দেখালেও সাড়া দেয়নি জঙ্গিরা। পিডিপি শরিকের এই সিদ্ধান্তে খুশি নয় বলেই খবর। তারা ভেবেছিল, কেন্দ্র সংঘর্ষবিরতির মেয়াদ বাড়াবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় চালাতে বিনিয়োগ আসত কীভাবে? অভিষেকের কর্মসূচি ঘিরে প্রশ্ন ববির
BJP Holds Tiranga Yatra | রণক্ষেত্র হয়েছিল ধর্মতলা, সেই রুটেই তিরঙ্গা যাত্রা করল বিজেপি
Supreme Court | বিক্ষোভ চলছে বলেই লাঠিচার্জ, সমর্থনযোগ্য নয়! পুলিশের ভূমিকায় মন্তব্য শীর্ষ আদালতের
CJP Protest Withdraw |
Parliament Session: প্রশ্ন ফাঁসে কড়া বিল, তা নিয়েই সোমবার উত্তাল সংসদের দুই কক্ষ | NEET Protest

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget