এক্সপ্লোর

ধৃত আইএস জঙ্গিদের হয়ে কোর্টে দাঁড়াবেন না রাজকোটের উকিলরা

রাজকোট: গুজরাত পুলিশের হাতে ধৃত ২ সন্দেহভাজন আইএস জঙ্গির হয়ে আদালতে সওয়াল না করার সিদ্ধান্ত নিল রাজকোট বার অ্যাসোসিয়েশন (আরবিএ)।

সংগঠনের সচিব মণীশ খখর জানান, আমাদের কোনও সদস্যই রাষ্ট্রবিরোধী কার্যকলাপে যুক্ত ব্যক্তিদের হয়ে সওয়াল করবেন না। এই মর্মে আমরা একটা প্রস্তাবও পাশ করেছি। ফলে, পুলিশের হাতে ধৃত ২ সন্দেহভাজন জঙ্গির হয়ে আদালতে কোনও আরবিএ আইনজীবী উপস্থিত হবেন না।

এদিকে, রাজকোট বার অ্যাসোসিয়েশন সওয়াল না করার সিদ্ধান্ত নিলেও, ইমতিয়াজ কোতেচা নামে জামনগেরর এক আইনজীবী অবশ্য অভিযুক্তদের পক্ষে সওয়াল-জবাব করবেন বলে জানিয়েছেন।

এই প্রসঙ্গে, সংগঠনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, যেহেতু তিনি (ইমতিয়াজ) আরবিএ-র সদস্য নন, তাই তিনি অভিযুক্তদের হয়ে সওয়াল করতেই পারেন।

সৌরাষ্ট্র অঞ্চলে আইসিস-এর কর্মকাণ্ডের পর্দাফাঁস করার জন্য এদিন রাজকোট শহরের পুলিশ কমিশনার অনুপম সিংহ গহলৌত এবং গুজরাত পুলিশের সন্ত্রাসদমন শাখার ভূয়সী প্রশংসা করে আরবিএ।

প্রসঙ্গত, আইএস-এর সঙ্গে যোগসাজসের অভিযোগে শনিবার ভোরে ওয়াসিম রামোদিয়া ও তার ভাই নাসিমকে গ্রেফতার করে গুজরাত এটিএস। ওয়াসিমকে আটক করা হয় রাজকোট থেকে, অন্যদিকে নাসিমকে গ্রেফতার করা হয় ভাবনগর থেকে।

জানা গিয়েছে, ওয়াসিম ও নাসিম যথাক্রমে এমসিএ ও বিসিএ ডিগ্রিধারী। গুজরাত পুলিশের এক শীর্ষ কর্তা জানান, ধৃতদের বিরুদ্ধে বহুদিন থেকেই অভিযোগ ছিল। অভিযোগ, আইসিস হ্যান্ডলারদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখত এই দুজন। গত তিনমাস ধরে তাদের ওপর নজর রাখা হচ্ছিল।

পুলিশ আরও জানিয়েছে, গোপন সূত্রে খবর আসে যে, ধৃতরা সুরেন্দ্রনগর জেলার চোটিলার মত ধর্মীয় স্থানে হামলা চালানোর ছক কষছে। রবিবার তাদের আদালতে তোলা হলে বিচারক ২ ভাইকে ১২ দিনের পুলিশ হেফাতে পাঠিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget