এক্সপ্লোর

পিএনবি-প্রতারণা: এলওইউ ইস্যু করতে ব্যাঙ্কগুলিকে নিষেধ আরবিআই-এর

মুম্বই: পিএনবি-প্রতারণাকাণ্ড থেকে শিক্ষা নিয়ে লেটার অফ আন্ডারটেকিং (এলওইউ) এবং লেটার অফ কমফর্ট ইস্যু করতে ব্যাঙ্কগুলিকে নিষেধ করল আরবিআই। বিদেশ থেকে কোনও কিছু কেনার জন্য ঋণ নিতে এই লেটার অফ কমফর্ট ব্যবহার করে থাকেন ব্যবসায়ীরা।

একইসঙ্গে, দেশের বৃহত্তম ব্যাঙ্ক প্রতারণা মামলার প্রধান অভিযুক্ত পলাতক নীরব মোদী ও তাঁর মামা মেহুল চোকসির ব্যবহৃত ইম্পোর্ট ফিনান্সিং রুট বা আমদানি ক্ষেত্রে আর্থিক জোগানের রাস্তা বন্ধ করার সিদ্ধান্ত নিল শীর্ষ ব্যাঙ্ক।

তবে, লেটার অফ ক্রেডিট বা ব্যাঙ্ক গ্যারান্টি আগের মতোই বহাল থাকছে। যদিও, তাতে বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। তবে, আরবিআই-এর নতুন নির্দেশিকার ফলে আমদানি-নির্ভর ব্যবসা মার খেতে পারে। কারণ, ব্যাঙ্ক গ্যারান্টির পেতে অধিকাংশ ব্যবসায়ীই এলওইউ-কেই ব্যবহার করে থাকেন।

পিএনবি-কে ১২,৭০০ কোটি টাকার প্রতারণা করার অভিযোগ উঠেছে হিরে ব্যবসায়ী নীরব মোদী এবং মেহুল চোকসির বিরুদ্ধে। অভিযোগ, জাল লেটার অফ আন্ডারটেকিং(এলওইউ) নিয়ে বিভিন্ন ব্যাঙ্ক থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়েছেন এই দুজন। পিএনবি এই তথ্য প্রকাশের আগেই, দেশ ছেড়ে চম্পট দিয়েছেন প্রতারণাকাণ্ডের কিংপিন নীরব ও তাঁর মামা মেহুল। ইতিমধ্যেই এই প্রতারণার তদন্তে নেমেছে ইডি, সিবিআই, এসএফআইও ও আয়কর দফতর। এই মামলায় হিরে ব্যবসায়ী নীরব মোদী ও মেহুল চোকসির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে বিশেষ আদালত।

সেরা শিরোনাম

India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”

ভিডিও

Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস
Ritabrata Banerjee : কার তৃণমূল 'আসল'? দাবিদাওয়া সুনিশ্চিতে 'ফুল বেঞ্চের' সঙ্গে বৈঠক ঋতব্রতদের
Debraj Chakraborty : ১৩০০ কোটি টাকার সম্পত্তি দেবরাজের? গ্রেফতারির পর বড় অভিযোগ তরুণজ্যোতির
Humayun Kabir : মুখ্যমন্ত্রীর 'আল্টিমেটাম', হুমায়ুনের বাড়িতে পুলিশ! ধরাল নোটিস

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget