এক্সপ্লোর

রিজার্ভ ব্যাঙ্ক ২,০০০ টাকার নোট ছাপা বন্ধ করে দিচ্ছে? এসবিআই-এর রিপোর্টে জল্পনা

নয়াদিল্লি: গত বছরের ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৫০০, ১,০০০ টাকার নোট বাতিলের কথা ঘোষণা করার পর চালু হয়েছে ২,০০০ টাকার নোট। কিন্তু সেই নোটও ভবিষ্যতে বাজার থেকে তুলে নেওয়া বা ছাপা বন্ধ করে দেওয়ার সম্ভাবনা রয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) এক রিপোর্টে এই ইঙ্গিত দেওয়া হয়েছে। লোকসভায় সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্কের বার্ষিক রিপোর্ট পেশ করা হয়েছে। সেই রিপোর্টের তথ্য উল্লেখ করে এসবিআই ইকোফ্ল্যাশ রিপোর্টে বলা হয়েছে, ‘মার্চ, ২০১৭ পর্যন্ত মোট ৩,৫০১ বিলিয়ন টাকার ছোট অঙ্কের নোট বাজারে ছাড়া হয়েছে। এতে বোঝা যাচ্ছে, ৮ ডিসেম্বর পর্যন্ত বাজারে ১৩,৩২৪ বিলিয়ন টাকার বড় অঙ্কের নোট ছাড়া হয়েছে। লোকসভায় অর্থমন্ত্রক জানিয়েছে, ৮ ডিসেম্বর পর্যন্ত আরবিআই ১৬,৯৫৭ মিলিয়ন ৫০০ টাকার নোট এবং ৩,৬৫৪ মিলিয়ন ২,০০০ টাকার নোট ছাপিয়েছে। এই নোটগুলির মোট অর্থমূল্য ১৫,৭৮৭ টাকা। এর অর্থ, আরবিআই ২,৪৬৩ বিলিয়ন অর্থমূল্যের ২,০০০ টাকার নোট ছাপালেও, সেটা বাজারে ছাড়েনি। বাজারে ৫০ ও ২০০ টাকার নোট ছাড়া হয়েছে। ২,০০০ টাকার নোট খুচরো করা নিয়ে সমস্যা হচ্ছে। তাই মনে হচ্ছে, আরবিআই ২,০০০ টাকার নোট ছাপা বন্ধ করে দিতে পারে বা কম ছাপাতে পারে।’ ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিলের পর আরবিআই ২,০০০, নতুন ৫০০, ২০০ ও ৫০ টাকার নোট চালু করেছে। বর্তমানে ভারতের বাজারে যত নোট রয়েছে, তার ৩৫ শতাংশই ছোট অঙ্কের নোট। এসবিআই-এর রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছে, ভবিষ্যতে ছোট অঙ্কের নোটের পরিমাণ বাড়ানো হতে পারে।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget