এক্সপ্লোর

বিয়ের জন্য ব্যাঙ্ক থেকে আড়াই লক্ষ টাকা তোলার ক্ষেত্রে একগুচ্ছ শর্ত আরবিআই-এর

নয়াদিল্লি: বিয়ের জন্য ব্যাঙ্ক থেকে আড়াই লক্ষ টাকা তোলার ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। কিন্তু, তার জন্য যে শর্ত রেখেছে, তা দেখে অনেকেরই কপালে চিন্তার ভাঁজ আরও বাড়তে পারে। বিয়ে বরাবরই ঝক্কির ব্যাপার! কিন্তু, মোদী সরকার পাঁচশো এবং হাজার টাকার নোট বাতিল করার পর তো, বিয়ে করা অনেকের কাছে মহাকাশযাত্রার চেয়েও বেশি কঠিন কাজ হয়ে পড়েছে! কারণ, নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আছে, অথচ প্রয়োজনমতো তোলার উপায় নেই! সম্প্রতি কেন্দ্রের ঘোষণায় অনেকে কিছুটা স্বস্তি পেয়েছিলেন। কেন্দ্রীয় অর্থ বিষয়ক সচিব শক্তিকান্ত দাস ঘোষণা করেন, বিয়ের খরচ মেটানোর জন্য অ্যাকাউন্ট থেকে তোলা যাবে সর্বোচ্চ আড়াই লক্ষ টাকা। কিন্তু, স্বস্তি কোথায়? ঘোষণার পরও না কি বহু ব্যাঙ্ক থেকেই বলা হচ্ছে, এরকম কোনও নির্দেশিকা তাদের কাছে নেই, তাই বিয়ের জন্য আড়াই লক্ষ টাকা তুলতে দেওয়া যাবে না! আবার কোথাও তো নির্দেশিকা থাকলেও, দেওয়ার মতো না কি টাকাই নেই! আর যদি সব ঠিকও থাকে, তাহলেও বিয়ের জন্য নিজের অ্যাকাউন্ট থেকে নিজের টাকা তুলতে যে পরিমাণ প্রমাণ পেশ করতে হবে, তাও ঘুম ওড়ানোর জন্য যথেষ্ঠ। সরকারের শর্ত হল- • বিয়ের জন্য অ্যাকাউন্ট থেকে আড়াই লক্ষ টাকা তুলতে হলে বিয়ের আমন্ত্রণপত্র জমা দিতে হবে। • বিয়েবাড়ি কিংবা ক্যাটারার বুক করতে অগ্রিম টাকা দেওয়া হয়েছে, এমন বিল ব্যাঙ্কে জমা দিতে হবে। • যাঁদের টাকা দেওয়ার জন্য ব্যাঙ্ক থেকে টাকা তুলতে চাইছেন, তাঁদের নামের তালিকা দিতে হবে! • আর এখানেই শেষ নয়, যাঁদের টাকা দেবেন বলে টাকা তুলছেন, তাঁদেরকেও হলফনামা জমা দিয়ে জানাতে হবে, যে তাঁদের কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। অর্থাৎ আপনার বিয়ে যদি ৩০ ডিসেম্বরের মধ্যে হওয়ার কথা থাকে, তাহলে আপনি এতগুলো শর্তপূরণ করে ব্যাঙ্ক থেকে, নিজের অ্যাকাউন্ট থেকে, আড়াই লক্ষ টাকা তোলার যোগ্য হবেন! এরপরও পাবেন কি না, সেটা অবশ্য বলা কঠিন! কারণ, মূল শর্ত হল, ব্যাঙ্কে পর্যাপ্ত পরিমাণ টাকার যোগান থাকতে হবে! যেটা আপনার হাতে নেই!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল

ভিডিও

Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee
TMC News: 'যারা চলে গেছে, তাদের দলে ফেরালে আপনার সঙ্গে থাকব না', আল্টিমেটাম কল্যাণের | ABP Ananda
Rajarhat News: রাজারহাট বিস্ফোরণে কামারহাটি থেকে গ্রেফতার মূল অভিযুক্ত | ABP Ananda Live
Kakdwip News: এবার কাকদ্বীপে চলল বুলডোজার, স্টেশন চত্বরে অবৈধ দোকান উচ্ছেদে জোর অভিযান
Chok Bhanga 6ta: আমতলায় অভিষেকের অফিস গুঁড়িয়ে দিল বুলডোজার, রাজারহাটে বিস্ফোরণ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget