এক্সপ্লোর

সরকার সাহায্য করলে স্পেস স্টেশন তৈরিতে প্রস্তুত:ইসরো প্রধান এ.এস কিরণ কুমার

ইনদওর:  মহাকাশযাত্রায় ব্যবহারের উপযোগী বিশেষ ধরনের পোশাক তৈরি। সার্ভাইভাল ক্যাপসুলও প্রস্তুত। মহাকাশচারীকে মহাকাশে পাঠিয়ে স্পেস স্টেশন তৈরি করতে সবরকম ভাবেই প্রস্তুত ইসরো। এখন শুধু প্রকল্পটি বাস্তবায়নের জন্যে সরকারের তরফে অর্থ সাহায্য এবং নীতিগত কিছু অনুমতির প্রয়োজন। তাহলে স্পেস স্টেশন তৈরি খুব শীঘ্রই বাস্তবায়িত হয়ে যাবে, জানিয়েছেন ইসরো প্রধান এ.এস কিরণ কুমার। রাজা রামান্না সেন্টার ফর অ্যাডভান্সড টেকনোলজির ৩৪ তম প্রতিষ্ঠা দিবসে বক্তব্য রাখতে গিয়ে একথা সোমবার বলেন ইসরো প্রধান। যদি সরকার এবং দেশ সিদ্ধান্ত নেয়, তাহলে তাঁরা এই প্রকল্পকে বাস্তবায়নের জন্যে তৈরি। তবে এরসঙ্গে তিনি একথাও বলতে ভোলেননি, বর্তমান সরকার মনে করে ভারতের মহাকাশ বিজ্ঞানের গবেষণায় এখনই বেশি অর্থ খরচ নিস্প্রয়োজন। দেশের উন্নয়ন এবং বৃদ্ধিতে মহাকাশ বিজ্ঞানের ভূমিকা এখনও তেমন গুরুত্বপূর্ণ নয় বর্তমান সরকারের কাছে। প্রসঙ্গত, ইসরো প্রধান এখনই ভারতের স্পেস স্টেশন তৈরি নিয়ে মন্তব্য করলেন, কারণ গত বুধবারই একসঙ্গে ১০৪টি কৃত্রিম উপগ্রহ নিয়ে ইসরো সফল উত্‍‍‍ক্ষেপণ করে পিএসএলভি সি-থার্টি সেভেন-এর। ভারতীয় মহাকাশ বিজ্ঞানে রচিত হয় নয়া ইতিহাস। এরপরই ভারতকে শুভেচ্ছা জানিয়ে চিন কটাক্ষ করে, ভারত এখনও এবিষয়ে চিন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে অনেক পিছনে। স্পেস স্টেশন তৈরির জন্যে তাঁদের কাছে কোনও সঠিক পরিকল্পনা এবং পরিকাঠামো নেই বলে আক্রমণ করে বেজিং। চিনকে পাল্টা আক্রমণের সঙ্গে সঙ্গে মহাকাশ বিজ্ঞান গবেষণায় ভারতের এপর্যন্ত সাফল্যও তথ্য দিয়ে বুঝিয়ে দেন ইসরো প্রধান। তাঁর দেওয়া তথ্যের মধ্যে ইসরোর ইদানিংকালের কয়েকটি উদ্যোগের মধ্যে একটি ক্যাপসুল তৈরির কথা জানান তিনি। এই ক্যাপসুলের সাহায্যে মহাকাশে কীভাবে বেঁচে থাকতে পারবেন মহাকাশচারীরা সেকথা জানান তিনি। এছাড়া জরুরি পরিস্থিতিতে কীভাবে মহাকাশচারীদের ফিরিয়ে আনা যায়, তারজন্যে প্যাড অ্যাবর্ট পরীক্ষা করারও পরিকল্পনা রয়েছে তাঁদের। এবছর এপ্রিলে ইসরোর পরিকল্পনা রয়েছে জিএসএলভি মার্ক থ্রি-ডি ওয়ান উত্ক্ষেপন করার।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget