এক্সপ্লোর

পণে গাড়ি দিতে পারেনি পাত্রীপক্ষ, বিয়ের দুঘন্টার মধ্যে তালাক দিলেন স্বামী

মেরঠ: বিয়ের দুঘন্টার মধ্যেই বাঘপটের এক তরুণীর জীবন দুঃখজনক মোড় নিল। পাত্রীপক্ষের বাড়ির লোক প্রতিশ্রুতি মতো বিয়েতে সবকিছু দিলেও, গাড়ি দিতে পারেননি। সেই রাগে বিয়ের শুরু থেকেই তরুণীকে খোঁটা দিচ্ছিলেন স্বামী। অবশেষে রাগে বিয়ের দুঘন্টার মধ্যে তাঁকে তিন তালাক দিয়ে দিলেন অভিযুক্ত স্বামী। পরে পাত্রীপক্ষ সমস্ত ঘটনার কথা গ্রাম পঞ্চায়েতে জানালে, পঞ্চায়েত প্রধান পাত্রপক্ষকে ২.২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। এছাড়াও অভিযুক্ত সেই পাত্রের ওপর আগামী তিনবছর বিয়ে না করার নির্দেশিকা জারি হয়েছে। ঘটনাটি ঘটেছে বাঘপটের দাহা গ্রামে। পাত্র মহম্মদ আরিফ ভগবানপুরের বাসিন্দা। তরুণীর পরিবারের তরফে দাবি করা হয়েছে, তাঁরা গৃহস্থালির সমস্ত জিনিষই পাত্রপক্ষের দাবি দাওয়া মতো মিটিয়ে ছিলেন। শুধু গাড়িটি দিতে পারেননি। কিন্তু বিয়ের আসরে এসে গাড়ি না দেখে প্রথম থেকেই তরুণীকে না না ভাবে হেনস্থা শুরু করেন পাত্রপক্ষের পরিবারের লোকজন। এরপর তরুণীটি বিয়ের কিছুক্ষণের মধ্যেই কাঁদতে কাঁদতে ফোন করে সব কথা জানায় তাঁর পরিবারকে। তারপরই তরুণীর পরিবারের লোক তাঁকে সেখান থেকে নিয়ে চলে আসে। এরপর পাত্র ও পাত্রীপক্ষের পরিবার বসে ব্যাপারটা সমাধান করার চেষ্টা করে, কিন্তু পাত্র মহম্মদ আরিফ তাঁর দাবিতে অনড় থাকেন। তবে শেষে বিভিন্ন লোকের চাপাচাপিতে মেয়েকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে রাজি হলেও, তরুণীটি বেঁকে বসে। তখনই রেগে গিয়ে তরুণ ফোনে মেয়েকে তিন তালাক দিয়ে দেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget