এক্সপ্লোর

জেএনইউ-র নামকরণ হোক মোদির নামে, বললেন বিজেপি সাংসদ হনস রাজ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে নামকরণ হোক দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)-র। এমনই প্রস্তাব দিলেন বিজেপি সাংসদ তথা গায়ক হনস রাজ হনস। তাঁর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে কংগ্রেস ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ।

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে নামকরণ হোক দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)-র। এমনই প্রস্তাব দিলেন বিজেপি সাংসদ তথা গায়ক হনস রাজ হনস। তাঁর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে কংগ্রেস ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ। আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপি আয়োজিত একটি অনুষ্ঠানে এই প্রস্তাব দিয়েছিলেন উত্তর-পশ্চিম দিল্লি আসনের বিজেপি সাংসদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিল্লির বিজেপি সভাপতি মনোজ তিওয়ারি। উপস্থিত ছিলেন ভোজপুরি গায়ক-অভিনেতা দীনেশ লাল যাদব ‘নিরাহুয়া’। অনুষ্ঠানে ৩৭০ ধারা বিলোপের প্রসঙ্গ উল্লেখ করে হনস রাজ দাবি করেন, ‘কাশ্মীর এবার স্বর্গরাজ্য হয়ে উঠবে। প্রত্যেকেই যাতে শান্তিপূর্ণ থাকেন ও বোমা বিস্ফোরণ না হয়, সেই প্রার্থনা করছি। পূর্বজদের ভুলের মাশুল আমাদের গুণতে হচ্ছে’। হনস রাজ আরও বলেন, ‘জেএনইউ-র নাম বদলে এমএনইউ করা উচিত। মোদিজীর নামে কোনও কিছুর তো নামকরণ করা হোক’। পরে সংবাদসংস্থার সঙ্গে কথা বলতে গিয়ে বিজেপি সাংসদ বলেন, ‘এটা ছাত্রদের সঙ্গে আলাপচারিতা ছিল এবং আমার প্রস্তাব ছিল যদি ওই বিশ্ববিদ্যালয়ের নাম কোনও রাজনীতিবিদের নামে করতে হয়, তাহলে মোদির নামে তার নামকরণ করা যাবে না কেন। পূর্বজদের আমরা অবশ্যই শ্রদ্ধা করি। কিন্তু কেউ যদি কোনও ভুল করেন, তাহলে তা স্বীকার করা প্রয়োজন। দেশভাগ, ৩৭০ ধারার মতো ভুল করেছেন নেহরু।  কোনও রাজনীতিবিদের নামে যদি ওই বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়, তাহলে তা এমএনইউ-মোদি নরেন্দ্র ভাই ইউনিভার্সিটি হবে না কেন’। তাঁর এই প্রস্তাব মোদি বা বিজেপিকে খুশি করার জন্য নয় বলেও জানিয়েছেন হনস রাজ। তিনি বলেছেন, ‘একজন সাধারণ মানুষ হিসেবে এই কথা বলেছি, সাংসদ বা রাজনীতিবিদ হিসেবে নয়। আমি এমনিতেই গায়ক হিসেবে পরিচিত। তাই প্রচার পাওয়ার জন্য আমার অদ্ভূত কিছু বলার প্রয়োজন নেই’। বিজেপি সাংসদের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি এন সাই বালাজি। তিনি বলেছেন, ‘এখন যখন বিশ্ববিদ্যালয়গুলি জুমলা (বাগাড়াম্বর) তৈরির কেন্দ্র হয়ে উঠছে, তখন সব বিশ্ববিদ্যালয়ের নামই তাহলে মোদির নামে করা হোক’। বালাজি বলেছেন, ‘এটা খুবই দুর্ভাগ্যজনক যে, ৫১৫ কোটি টাকার এইচইএফএ (হায়ার এডুকেশন ফিনান্সিং এজেন্সি) ঋণ, হস্টেলের সমস্যা, গ্রন্থাগারের ৮০ শতাংশ বাজেট ছাঁটাই ও অন্যান্য ছাত্র-বিরোধী নীতি সম্পর্কে কোনও আলোচনা না করে এখন এসব কথা বলা হচ্ছে’। কংগ্রেস মুখপাত্র অভিষেক মনু সিংভি বলেছেন, তাঁর আশঙ্কা, দেশের নামটাই না বদলে দেওয়া হয়।

সেরা শিরোনাম

Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO

ভিডিও

Indranil Khan News : ছটপুজোয় কলকাতার বিভিন্ন ঘাট পরিদর্শন করলেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ
Weather Update News : এবার দানা বাঁধছে Akvan, আজ রাতেই ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা
NCPI News : কেন সাংসদ পদ খারিজ নয়? এবার জবাব দিতে NCPI-কে শেষ সময়
Democratic TMC X Handle :
Indranil Khan : বাবুঘাটে গঙ্গার স্রোতে তলিয়ে যাচ্ছিল কুকুর, মন্ত্রী ইন্দ্রনীল খাঁ-র তৎপরতায় উদ্ধার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget