এক্সপ্লোর

স্কুল পোড়ানোর বিষয়ে খোঁজ নিন, খুলুন বন্ধ থাকা স্কুল: মেহবুবা সরকারকে নির্দেশ কেন্দ্রের

নয়াদিল্লি: জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকে উপত্যকায় চলতে থাকা অশান্তি এখন মোড় নিয়েছে অন্য খাতে। নিরাপত্তাবাহিনীর দিকে পাথর ছোঁড়ার পাশাপাশি স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলির ওপর রাগ উগরে দিচ্ছে জঙ্গিরা। এখনও পর্যন্ত পোড়ানো হয়েছে ৩০-এর কাছাকাছি স্কুল। কাশ্মীরের গোটা একটি প্রজন্মকে এভাবে শিক্ষার বাইরে রাখার অপচেষ্টায় উদ্বিগ্ন কেন্দ্র এ ব্যাপারে মেহবুবা মুফতি সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল। স্কুলগুলির নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অশান্তির জেরে বন্ধ থাকা সব স্কুল দ্রুত খোলার জন্য তারা নির্দেশ দিয়েছে। পাশাপাশি, যে সব স্কুল জঙ্গিরা সহজে টার্গেট করতে পারে সেগুলি রক্ষার জন্য বিশেষ ব্যবস্থা নিতে জম্মু কাশ্মীর সরকারকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্র জানিয়েছে, একের পর এক স্কুল পোড়ানোর ঘটনায় তারা রীতিমত উদ্বিগ্ন। রাজ্যে দীর্ঘস্থায়ী অশান্তির সবথেকে বড় শিকার ছোট ছোট ছেলেমেয়েরা, তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা সবথেকে বেশি। জুলাইয়ের পর থেকে এতদিন উপত্যকায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় চিন্তিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তাঁর বিশ্বাস, স্কুলগুলি খোলা সম্ভব হলে কাশ্মীরের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হওয়ার পথে হাঁটবে। জঙ্গি ওয়ানির মৃত্যুর জেরে অশান্তি শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত উপত্যকায় অন্তত ২৬টি স্কুল জ্বালিয়ে দিয়েছে জঙ্গিরা। রাজ্য সরকার স্কুল খোলার চেষ্টা চালালেও তারা পরিষ্কার করে দিয়েছে, এই পদক্ষেপ তারা মানবে না। জানা যাচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক করতে মরিয়া কেন্দ্র রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে, উপত্যকার ৫০০-র বেশি স্কুলে নিয়মিত পরীক্ষা নেওয়া চালু করতে। ফলে ১৫ তারিখ থেকে শুরু হচ্ছে রাজ্য স্কুল বোর্ডের দশম শ্রেণির পরীক্ষা, দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হবে ১৪ তারিখ থেকে। নিরাপত্তা বাহিনী মনে করছে, জঙ্গিরা চায়, উপত্যকার গ্রামীণ এলাকার ছাত্রছাত্রীরা আধুনিক শিক্ষা ছেড়ে মাদ্রাসা বা ওই ধরনের কোনও ধর্মীয় প্রতিষ্ঠানে যোগ দিক, যাতে তাদের কট্টর পন্থায় দীক্ষা দেওয়া সহজ হয়। বিষয়টির গুরুত্ব বুঝে পদক্ষেপ করেছে জম্মু কাশ্মীর হাইকোর্টও। পুলিশ ও প্রশাসনকে স্কুলগুলির নিরাপত্তার জন্য সবরকম ব্যবস্থা নিতে তারা নির্দেশ দিয়েছে। পাশাপাশি বলেছে, শিক্ষার এই ‘রহস্যময় শত্রু’দের খুঁজে বার করে কঠোর শাস্তি দিতে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget