এক্সপ্লোর

ভুবনেশ্বরে মাদার টেরিজার নামে রাস্তা

ভুবনেশ্বর: মাদার টেরিজা সন্ত স্বীকৃতি পাওয়ার পরেই তাঁর নামে ভুবনেশ্বরের একটি গুরুত্বপূর্ণ রাস্তার নামকরণ করল ওড়িশা সরকার। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক আজ এই নামকরণ করেন। সত্যনগর ও কটক-পুরী হাইওয়ের সংযোগকারী রাস্তার নতুন নাম ‘সেইন্ট মাদার টেরিজা রোড’।   এই অনুষ্ঠানে ওড়িশার মুখ্যমন্ত্রী বলেছেন, ‘সেইন্ট মাদার টেরিজা হিসেবে ক্যাননাইজেশনের জন্য আমি মাদার টেরিজাকে শ্রদ্ধা জানাচ্ছি। তিনি ১৯২৯ সালে ভারতে আসেন। তারপর এই দেশকেই নিজের করে নেন। গরিব, মুমূর্ষু, নিঃস্ব মানুষের সেবা করেছেন। অসহায় ও পীড়িত মানুষের জন্য তাঁর সহানুভূতি, সেবা ও কাজ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমরা সবাই এখন থেকে সব মানুষের মর্যাদার জন্য কাজ করব।’   ওড়িশা ক্যাথলিক বিশপ’স কাউন্সিলের চেয়ারম্যান আর্চবিশপ জন বারবা মাদারের নামে একটি রাস্তার নামকরণ করার অনুরোধ জানিয়েছিলেন। তাঁর সেই অনুরোধ মেনে নিয়েছে সরকার।   মাদার টেরিজা প্রথম ওড়িশা আসেন ১৯৭৪ সালে। তৎকালীন মুখ্যমন্ত্রী নন্দিনী সৎপতি এবং রাজ্যপাল আকবর আলি খানের সঙ্গে দেখা করেছিলেন মাদার। তারপর থেকে তিনি বেশ কয়েকবার ওড়িশায় যান। এই রাজ্যের বিভিন্ন প্রান্তে মিশনারিজ অফ চ্যারিটির ১৮টি শাখা আছে। সারা দেশের মতোই ওড়িশাতেও সকলের শ্রদ্ধার আসনে মাদার টেরিজা।

সেরা শিরোনাম

Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...

ভিডিও

Baruipur News: পুলিশ প্রশাসনের ওপর পুরো ভরসা আছে: নিহত নাবালিকার বাবা
Baruipur News: বারুইপুরকাণ্ডে সুজন চক্রবর্তী-সহ চারজন সিপিএম নেতার বিরুদ্ধে অভিযোগ
Baruipur News: বারুইপুরে গণপিটুনি, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে গ্রেফতার ২০
Baruipur News |
Baruipur News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget