এক্সপ্লোর

অবৈধভাবে আধার কার্ড তৈরি: হায়দরাবাদে গ্রেফতার রোহিঙ্গা যুবক, কলকাতার ব্যবসায়ী

হায়দরাবাদ: অবৈধভাবে এদেশে থাকা ও বেআইনিভাবে আধার কার্ড জোগাড় করার অভিযোগে এক ১৯ বছর বয়সী রোহিঙ্গা মুসলিম যুবককে গ্রেফতার করল হায়দরাবাদ পুলিশ। ওই যুবককে আধার কার্ড পাইয়ে দিতে সাহায্য করার জন্য গ্রেফতার করা হয়েছে পশ্চিমবঙ্গের এক ব্যবসায়ীকেও।

খবরে প্রকাশ, মহম্মদ আজামউদ্দিন ওরফে মোল্লা আজামউদ্দিন ও তার নিয়োগকর্তা পশ্চিমবঙ্গের নিবাসী ৩৬ বছরের রিয়াজউদ্দিন মোল্লাকে এদিন বলাপুরের বর্মা হাট থেকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, দুজনই কাপড়ের ব্যবসার সঙ্গে যুক্ত। সম্প্রতি, কলকাতা থেকে হায়দরাবাদ যায়।

পুলিশ জানিয়েছে, আজামউদ্দিন মায়ানমারের বাসিন্দা। সে ও তার পরিবার বাংলাদেশের কক্সবাজারে শরণার্থী হিসেবে ছিল। প্রায় বছর খানেক আগে, কাপড়ের ব্যবসার কাজে বাংলাদেশে গিয়েছিল রিয়াজউদ্দিন। সেখানেই আজামউদ্দিনের সঙ্গে তার পরিচয় হয়।

পুলিশের দাবি, আজামউদ্দিনকে রিয়াজুদ্দিন জানায়, সে ভারতে থেকে বেশ কিছু উর্থ উপার্জন করতে পারে। আজামউদ্দিনকে নিজের ফোন নম্বরও দিয়ে আসে রিয়াজউদ্দিন। কিছুদিন পর, কলকাতায় এসে রিয়াজউদ্দিনের সঙ্গে দেখা করে আজামউদ্দিন। মাসিক ৬ হাজার টাকার বিনিময়ে আজামউদ্দিন কাজ করতে শুরু করে রিয়াজের কাছে।

পুলিশ জানিয়েছে, কাজের পরিবর্তে আজামউদ্দিনকে অবৈধভাবে আশ্রয় দিতে শুরু করে রিয়াজউদ্দিন। এমনকী, নিজের ছেলে পরিচয় দিয়ে সে আজামউদ্দিনের আধার কার্ড তৈরি করে। যদিও, শেষরক্ষা হয়নি। গোপন সূত্রে খবর পেয়ে, দুজনকেই পাকড়াও করে হায়দরাবাদ পুলিশ। দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এর আগে, গতমাসে ২০ বছরের এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করে হায়দরাবাদ পুলিশ। তার থেকে প্যান কার্ডও উদ্ধার হয়।

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

Train Derailment: উৎসবের সকালে ভয়াবহ রেল দুর্ঘটনা, দিগারুর কাছে বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস
Plane Hijack: শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি দেখে বিমানজুড়ে আতঙ্ক
Jahangir Khan House Demolish: এবার ফলতায় পুষ্পার বাড়ি ভাঙার কাজ শুরু
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget