এক্সপ্লোর

চড় খেয়েছি, নিরাপত্তা চাই! সংসদে কান্না বহিষ্কৃত এডিএমকে এমপি শশীকলার

নয়াদিল্লি: রাজ্যের বিরোধী দলের এক সাংসদকে প্রকাশ্যে চড় মারার জের! দল থেকে বহিষ্কৃত হলেন এআইএডিএমকে সাংসদ শশীকলা পুষ্পা। তাঁর আগে সংসদের ভিতর তাঁর পাল্টা দাবি, তাঁকে চড় মেরেছেন এক নেতা। ঘটনার সূত্রপাত গত শনিবার। অভিযোগ, দিল্লি বিমানবন্দরে ডিএমকে সাংসদ তৃচি শিবার সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন শশীকলা। প্রত্যক্ষদর্শীদের মতে, আচমকা শিবাকে চড় মারেন শশীকলা। ব্যস! এরপরই ২ সাংসদের মধ্যে প্রকাশ্যে শুরু হয়ে যায় হাতাহাতি! জল এতদূর গড়ায় যে, নিরাপত্তার কারণে দুজনকেই ফ্লাইট থেকে বের করে দিতে বাধ্য হন বিমানকর্মীরা। যদিও, আত্মপক্ষ সমর্থনে শশীকলা জানিয়েছিলেন, জয়ললিতার নামে কুকথা বলার জন্যই তিনি শিবাকে চড় মারেন। দলীয় সূত্রে খবর, এই ঘটনায় একদা ঘনিষ্ঠ সহযোগীর ওপর বেজায় চটে যান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা এডিএমকে সুপ্রিমো জয়ললিতা। তখনই, শশীকলাকে দল থেকে বহিষ্কার করার প্রক্রিয়া শুরু হয়ে যায়। এদিন চেন্নাইয়ে দলের সাংসদকে বহিষ্কার করার ঘোষণা করেন জয়ললিতা। জানিয়ে দেন, দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য শশীকলাকে বহিষ্কার করা হল। এদিন প্রাথমিক সদস্যপদ সহ দলের সমস্ত পদ থেকেই বহিষ্কার করা হয় তুতুকুড়ির রাজ্যসভা সাংসদকে। এদিকে, চেন্নাইতে তাঁকে বহিষ্কার করার ঘোষণা যখন করা হচ্ছে, তখনই সংসদে শশীকলা পাল্টা প্রহৃত হওয়ার দাবি করেন। এদিন রাজ্যসভার কাজ শুরু হতেই ওয়েলে নেমে শশীকলা অভিযোগ করেন, তাঁকে চড় মেরেছেন তাঁর দলেরই এক নেত্রী। তবে, সেই নেত্রীর নাম বলার আগেই তাঁকে থামিয়ে দেন চেয়ারম্যান পি জে কুরিয়্যেন। তিনি বলেন, যে ব্যক্তি সংসদে দাঁড়িয়ে নিজের আত্মপক্ষ সমর্থন করতে পারবেন না, তাঁর নাম তোলাটা উচিত নয়। অবশ্য, সংসদের বাইরে এক সংবাদমাধ্যমের সামনে জয়ললিতার দিকেই ইঙ্গিত করেন শশীকলা। শশীকলা আরও দাবি করেন, তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। তাই তিনি নিজের রাজ্যে ফিরে যেতে চান না। অভিযোগ জানাতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন শশীকলা। তাঁর দাবি, তাঁকে অন্যায়ভাবে সাংবিধানিক পদ থেকে বের করে দেওয়া হয়েছে। শশীকলা এ-ও জানান, তিনি দেশের সেবা করতে চান। যদিও, শশীকলার বক্তব্যের পরই সংসদে তাঁর দলের তরফে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। তাঁরা দাবি তোলেন, শশীকলার বক্তব্য যেন সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget