এক্সপ্লোর

পঞ্জাবে দুষ্কৃতীদের গুলিতে খুন আরএসএস নেতা

লুধিয়ানা: পঞ্জাবের লুধিয়ানায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের হাতে খুন হলেন রাষ্ট্রীয় স্বয়মসেবক সংঘের এক নেতা। খবরে প্রকাশ, মঙ্গলবার কৈলাশ নগরে আরএসএস-এর ‘সখা’ সেরে বাড়ি ফিরছিলেন রবীন্দ্র গোসাইঁ নামে বছর ষাটের এই নেতা। আচমকা, দুই বাইকে চড়ে দুই দুষ্কৃতী এসে তাঁকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় রবীন্দ্রর। আরএসএস-এর লুধিয়ানা শহরের ভারপ্রাপ্ত সচিব যশ গিরি এই ঘটনার তীব্র নিন্দা করে অভিযোগ করেন, দুষ্কৃতীরা রবীন্দ্রকেই টার্গেট করেছিল। তিনি জানান, নিহত নেতা সেই সময় সংঘের পোশাকে ছিলেন। বাড়ির সামনেই তাঁকে গুলি করা হয়। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজে মুখ ঢাকা দুই বাইক আরোহীকে দেখা গিয়েছে। ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে, এই ঘটনাকে সন্ত্রাসবাদী হামলা বলতে নারাজ লুধিয়ানা পুলিশ কমিশনার আর এন ধোকে। প্রসঙ্গত, গত বছর, জলন্ধরে একইভাবে জগদীশ গাগনেজা নামে আরেক আরএসএস নেতাকে বাইকে চড়ে এসে হত্যা করে দুষ্কৃতীরা। এই ঘটনা এমন সময়ে ঘটল যখন কেরলে আরএসএস ও বিজেপি কর্মীদের হত্যার বিরুদ্ধে সোচ্চার হয়েছে গেরুয়া শিবির। গোসাইঁয়ের হত্যার তীব্র নিন্দা করেছে রাজ্যের বিরোধী শিবির- বিজেপি ও অকালি দল। পঞ্জাবের বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী বিজয় সম্পালার অভিযোগ, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। তিনি জানান, পঞ্জাবের রাজ্যপাল ভি পি সিংহ বাদনোরের কাছে গোটা বিষয়টি জানিয়েছেন। এরপরই, রাজ্যপাল স্বরাষ্ট্রসচিবের থেকে রিপোর্ট তলব করেছেন। অকালি দলের মুখপাত্র দলজিত সিংহ চিমার মতে, এধরনের ঘটনার মাধ্যমে পঞ্জাবের সাম্প্রদায়িক সম্প্রীতিতে আঘাত হানার চেষ্টা চালানো হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget