এক্সপ্লোর

মন্ত্রিসভায় রদবদলের জল্পনার মধ্যেই রাজীব প্রতাপ রুডির ইস্তফা, সরতে পারেন উমা ভারতীও

নয়াদিল্লি: কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের জল্পনার মধ্যেই পদত্যাগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব প্রতাপ রুডি। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিন রওনা হওয়ার আগে উমা ভারতী সহ আরও কয়েকজন মন্ত্রী পদত্যাগ করতে পারেন বলে শোনা যাচ্ছে। বৃহস্পতিবার সকালে নিজের বাসভবনে কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বিজেপি সভাপতি অমিত শাহ। এরপর তিনি মোদীর সঙ্গে দেখা করেন। এরপরেই রুডির ইস্তফায় জল্পনা বেড়েছে। বিজেপি সূত্রে খবর, মন্ত্রিসভায় নতুন মুখ আনতে চাইছেন প্রধানমন্ত্রী। জেডিইউ ও এআইএডিএমকে থেকে কয়েকজনকে মন্ত্রিসভায় আনা হতে পারে। তার আগে আরও কয়েকজন মন্ত্রী পদত্যাগ করতে পারেন। বিহারের সরন লোকসভা কেন্দ্রের সাংসদ রুডি মন্ত্রিসভা থেকে সরে যাওয়ার পর দলীয় সংগঠনের দায়িত্ব পেতে পারেন বলে জানা গিয়েছে। বৃহস্পতিবারই বিজেপি সভাপতির সঙ্গে দেখা করেন কলরাজ মিশ্র। তিনিও পদত্যাগ করতে পারেন। তাঁর বয়স ৭৫ বছরের বেশি হয়ে গিয়েছে। সম্প্রতি বিজেপি নেতাদের জানিয়ে দেওয়া হয়েছে, ৭৫-এর বেশি বয়সি কাউকে মন্ত্রিসভায় রাখা হবে না। সেই সিদ্ধান্ত অনুযায়ীই সরে যেতে পারেন কলরাজ। অন্যদিকে, উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যর বদলে কেন্দ্রীয় মন্ত্রী মহেন্দ্রনাথ পাণ্ডেকে উত্তরপ্রদেশের বিজেপি সভাপতি করা হয়েছে। ফলে মহেন্দ্রনাথও মন্ত্রিসভা থেকে সরে গেলেন। উমা স্বাস্থ্যের অবনতি হওয়ার কারণ দেখিয়ে মন্ত্রিসভা থেকে সরে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন বলে জানা গিয়েছে। মন্ত্রিসভার রদবদলে এআইএডিএমকে থেকে থাম্বি দুরাই ও কে বেনুগোপাল মন্ত্রী হতে পারেন বলে শোনা যাচ্ছে। জেডিইউ থেকেও দু জনকে মন্ত্রিসভায় আনা হতে পারে। অরুণ জেটলি, হর্ষবর্ধনের হাতে একাধিক মন্ত্রক। ফলে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা ফাঁকা আছে। সেই কারণেই ব্রিকস সম্মেলনে যোগ দিতে যাওয়ার আগেই রদবদল করতে পারেন প্রধানমন্ত্রী।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget