এক্সপ্লোর

সপ্তাহে মিলছে সর্বোচ্চ ৫০ হাজার টাকা, নোট বাতিলে শিকেয় কাজকর্ম, বিদেশমন্ত্রককে চিঠি নয়াদিল্লির রুশ দূতাবাসের, পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি

নয়াদিল্লি: নরেন্দ্র মোদীর  নোট বাতিলের সিদ্ধান্তে ভারত-রাশিয়া দোস্তি মার খাবে কি শেষ পর্যন্ত? নোট বাতিলের ধাক্কায়  নয়াদিল্লিতে তাদের দূতাবাস পর্যাপ্ত নগদ পাচ্ছে না, ফলে শিকেয় উঠেছে দৈনন্দিন কাজকর্ম, ভারতের বিদেশমন্ত্রককে চিঠি লিখে এই অভিযোগ জানালেন রুশ রাষ্ট্রদূত আলেকজান্দার কাদাকিন। চিঠিতে বলা হয়েছে, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এসবিআই) তাঁদের দূতাবাসকে জানিয়েছে যে, ভারত সরকারের নির্দেশানুসারে প্রতি সপ্তাহে সর্বোচ্চ ৫০ হাজার টাকা তোলা যাবে। একমাত্র রিজার্ভ ব্যাঙ্ক নির্দেশ দিলেই এর ব্যতিক্রম হতে পারে, ছাড় মিলতে পারে, নয়তো নয়। এই অর্থ ‘পর্যাপ্ত’ নয় বলে জানিয়ে কাদাকিন চিঠিতে বলেছেন, দূতাবাসের কর্মীদের বেতন, কাজকর্মের খরচ মেটাতে এই সামান্য অর্থে কিছুই হয় না। তাঁরা ওই ঊর্ধ্বসীমা প্রত্যাহারে বিদেশমন্ত্রকের হস্তক্ষেপ চেয়েই ক্ষান্ত  হননি। রাশিয়ার তরফে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে প্রত্যাঘাতের। রুশ দূতাবাসের জনৈক প্রথম সারির অফিসার বলেছেন, ভারতীয় বিদেশমন্ত্রকের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি। আশা করছি, দ্রুত সব মিটে যাবে। নয়তো আমাদের অন্য রাস্তা দেখতে হবে। ভারতীয় মন্ত্রী উপদেষ্টাতে তলব করে মস্কোয় আপনাদের দূতাবাসের কাছে বিষয়টা তোলা হতে পারে।  একইসঙ্গে তিনি পাল্টা রাশিয়ায় কর্মসূত্রে থাকা ভারতীয় কূটনীতিকদের নগদ অর্থ তোলার ওপরও নিষেধাজ্ঞা চাপানো হতে পারে বলে হুঁশিয়ারি দেন রুশ অফিসারটি। ঘটনাচক্রে, নয়াদিল্লির রুশ দূতাবাসে কাজ করেন প্রায় ২০০ কর্মী। রুশ অভিযোগ সম্পর্কে ভারতের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। প্রসঙ্গত, নোট বাতিলের পরিণতিতে রাশিয়াই প্রথম সমস্যায় পড়ার কথা জানাল না। ডিন অব ডিপ্লোম্যাটিক  কর্পস ইতিমধ্যেই বিদেশমন্ত্রকের কাছে ক্ষোভ জানিয়েছে।  ইউক্রেন, কাজাখস্তানের মতো দেশগুলিও নোট বাতিলের ধাক্কায়  বিপাকে পড়ার কথা বিদেশমন্ত্রককে জানিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget