এক্সপ্লোর

এবার গোয়াতেও 'অভাবনীয়' ঘটনা ঘটবে, সঞ্জয় রাউতের দাবি ঘিরে জল্পনা

বার গোয়াতেও রাজনৈতিক পালাবদল নিয়ে সুর চড়ালেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। মহারাষ্ট্রে রাজনৈতিক সমীকরণ আমূল বদলে দিয়ে সদ্য বিজেপির হাত সঙ্গ ত্যাগ করে এতদিনকার প্রতিদ্বন্দ্বী এনসিপি ও কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়েছে শিবসেনা। এবার বিজেপি শাসতি গোয়াতেও ‘অভাবনীয়’ সম্ভাব্য রাজনৈতিক মোড় বদলের পূর্বাভাস দিলেন রাউত।

মুম্বই: এবার গোয়াতেও রাজনৈতিক পালাবদল নিয়ে সুর চড়ালেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। মহারাষ্ট্রে রাজনৈতিক সমীকরণ আমূল বদলে দিয়ে সদ্য বিজেপির হাত সঙ্গ ত্যাগ করে এতদিনকার প্রতিদ্বন্দ্বী এনসিপি ও কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়েছে শিবসেনা। এবার বিজেপি শাসিত গোয়াতেও ‘অভাবনীয়’ সম্ভাব্য রাজনৈতিক মোড় বদলের পূর্বাভাস দিলেন রাউত। তাঁর দাবি, 'গোয়া ফরোয়ার্ড পার্টি সভাপতি বিজয় সরদেশাই সহ অন্তত চার বিধায়ক শিবসেনার সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। গোয়াতে কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে একটি পৃথক জোট গঠনের পরিকল্পনা আমাদের রয়েছে। গোয়াতে শীঘ্রই অভাবনীয় কিছু ঘটার ব্যাপারে আমরা আশাবাদী'। তাত্পর্য্যপূর্ণ বিষয় হল যে, সরদেশাই বারেবারেই বলেছেন যে, তাঁদের দল গোয়ায় বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের বিরোধী এবং তারা সর্বভারতীয় জাতীয় গণতান্ত্রিক জোটের সঙ্গেই থাকবে। চলতি বছরের মার্চে মনোহর পর্রীকরের মৃত্যুর পর প্রমোদ সবন্ত গোয়ার মুখ্যমন্ত্রী হন।এরপরই সরদেশাইকে উপমুখ্যমন্ত্রীর পদ থেকে সরানো হয়। কংগ্রেস অবশ্য গোয়াতে বিজেপি বিরোধী জোট গঠন নিয়ে খুব একটা আগ্রহী নয়। গোয়া কংগ্রেসের মুখপাত্র ট্রাজানো ডিমেলো বলেছেন, ‘আপাতত রাজ্যে কোনও জোট নেই।পরিষদীয় জোট বা রাজনেতিক জোট, কোনটার কথা বলছেন তিনি?’ ডিমেলো বলেছেন, সরদেশাইয়ের গোয়া ফরওয়ার্ড পার্টি অন্যতম এক রাজনৈতিক পক্ষ, যারা গোয়ার মানুষের ওপর একটা ‘অবৈধ সরকার’ চাপিয়ে দিতে সাহায্য করেছিল। ২০১৭-র বিধানসভা নির্বাচনে আসন সংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানে থাকা বিজেপিকে সরকার গড়তে সাহায্য করেছিল সরদেশাইয়ের দল। ডিমেলোর দাবি, ‘আজ হোক বা কাল, এই সরকার ভেঙে যেতে বাধ্য। কারণ, এই সরকার অবৈধ উপায়ে গড়ে উঠেছে’। ২০১৭-র বিধানসভা নির্বাচনে প্রথমবার লড়াই করে বিজেপি বিরোধী অবস্থান নিয়ে তিনটি আসন পেয়েছেন গোয়া ফরওয়ার্ড পার্টি। ৪০ সদস্যের বিধানসভায় শিবসেনা একটি আসনও পায়নি। একাধিক দলত্যাগের কারণে বিজেপির বর্তমানে বিধায়ক সংখ্যা ২৭। এছাড়াও রয়েছে তিন নির্দলের সমর্থন। ২০১৭-র বিধানসভা নির্বাচনে ১৭ আসন জিতেছিল কংগ্রেস। এখন কমতে কমতে দাঁড়িয়েছে পাঁচ। গোয়া ফরওয়ার্ড পার্টির তিন ও মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির রয়েছে একজন করে বিধায়ক।

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget