এক্সপ্লোর

সরকার গঠনের দাবি পনীরসেলভম, শশীকলার, জটিলতা অব্যাহত তামিলনাড়ুতে

চেন্নাই: তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে ভি কে শশীকলার শপথ গ্রহণ নিয়ে জটিলতা এখনও কাটল না। বৃহস্পতিবার রাজভবনে গিয়ে রাজ্যপাল সি বিদ্যাসাগর রাওয়ের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানিয়েছেন শশীকলা। একই দাবি ও পনীরসেলভমেরও। রাজ্যপাল এখনও কিছু জানাননি। শোনা যাচ্ছে, তিনি কোনও পদক্ষেপের আগে আইনি পরামর্শ নিচ্ছেন। ফলে পরিস্থিতি শেষপর্যন্ত কোন দিকে গড়ায়, সে বিষয়ে জল্পনা তুঙ্গে। এদিন শশীকলার আগেই রাজ্যপালের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী পদের দাবিদার পনীরসেলভম। তিনি বলেন, ‘ভাল ঘটনা ঘটবে এবং ধর্মের জয় হবে।’ তবে এর কিছুক্ষণ পরেই রাজ্যপালের হাতে বিধায়কদের স্বাক্ষর সম্বলিত চিঠি তুলে দিয়ে সরকার গঠনের দাবি জানান শশীকলা। রাজভবনে যাওয়ার আগে তিনি জয়ললিতার স্মৃতিসৌধে গিয়ে তাঁকে শ্রদ্ধা জানান। রাজ্যপালের সঙ্গে শশীকলার সাক্ষাৎ ৪০ মিনিট স্থায়ী হয়। কিন্তু তাতেও জট কাটল না। শশীকলা সরকার গঠনের দাবি জানালেও, পনীরসেলভম দমতে নারাজ। এআইএডিএমকে-র বেশ কয়েকজন নেতা তাঁকে সমর্থন জানাচ্ছেন। ফলে তামিলনাড়ুর ক্ষমতাসীন দলের অভ্যন্তরীণ লড়াই জটিল আকার ধারণ করেছে। শশীকলা শিবিরের দাবি, বুধবারের বৈঠকে ১৩১ জন বিধায়ক হাজির ছিলেন। তাঁরা প্রত্যেকেই শশীকলার প্রতি সমর্থন জানিয়েছেন। রাজ্যপাল এতদিন বাইরে থাকায় এবং পনীরসেলভম মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ায় পরিস্থিতি অন্যরকম ছিল। কিন্তু পনীরসেলভমের বিদ্রোহ এবং রাজ্যপালের ফিরে আসার পর পরিস্থিতি বদলে গিয়েছে। পনীরসেলভম ফের মুখ্যমন্ত্রী হওয়ার দাবি জানিয়েছেন। তিনি জয়ললিতার বাসভবনকে স্মারকসৌধ বানানোর নির্দেশও দিয়েছেন। ফলে পনীরসেলভম-শশীকলা লড়াই তিক্ত আকার ধারণ করেছে। বল এখন রাজ্যপালের কোর্টে। তিনিই সিদ্ধান্ত নেবেন।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget