এক্সপ্লোর

বেআইনি ছাত্রভর্তি: ১৫০ পড়ুয়াকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ লখনউয়ের মেডিক্যাল কলেজকে

নয়াদিল্লি: মেডিক্যাল কলেজগুলিতে বেআইনিভাবে ছাত্রভর্তি মামলায় কড়া হল সুপ্রিম কোর্ট। লখনউয়ের এমনই একটি কলেজকে ১৫০ ছাত্রছাত্রীর প্রত্যেককে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে তারা। ছাত্রভর্তির অনুমতি দেওয়ার জন্য শীর্ষ আদালত এলাহাবাদ হাইকোর্টের একটি বেঞ্চের তীব্র সমালোচনা করেছে। আদালত বলেছে, অল্পবয়সি ছাত্রছাত্রীদের কেরিয়ার নিয়ে ছেলেখেলা করার জন্য ওই কলেজকে প্রত্যেক পড়ুয়াকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। অ্যাডমিশন ফির পুরো টাকাটাই পড়ুয়াদের ফেরত দিতে হবে, এছাড়া সুপ্রিম কোর্ট রেজিস্ট্রিতে দিতে হবে ২৫ লাখ টাকা জরিমানা। ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ওই কলেজের ছাত্রভর্তি প্রক্রিয়ায় তারা নিষেধাজ্ঞা জারি করেছে। মামলার শুনানিতে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া বলে, ওই কলেজের কোনও সরকারি অনুমোদন না থাকা সত্ত্বেও এলাহাবাদ হাইকোর্ট তাদের ছাত্রভর্তির অনুমতি দেয়। কলেজে যে পরিকাঠামোগত সুযোগসুবিধে ছিল না তা তারা ধর্তব্যের মধ্যে আনেনি। এছাড়া এ ব্যাপারে কোনও অন্তর্বর্তীকালীন নির্দেশ দিতে নিষেধাজ্ঞা জারি করেছিল সুপ্রিম কোর্ট। তাও অবহেলা করে তারা। এলাহাবাদ হাইকোর্টের ওই ডিভিশন বেঞ্চের কার্যত নজিরবিহীন সমালোচনা করে প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এ এম খানবিলকর ও ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ বলেছে, এই মামলা বিচারবিভাগীয় বিশৃঙ্খলা ও অবৈধতার উদাহরণ। যেভাবে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে হাইকোর্ট অন্তর্বর্তীকালীন রায় দিয়েছে তার যৌক্তিকতা বোঝা যাচ্ছে না বলে মন্তব্য করেছে তারা। অল্পদিন আগে আই এম কুদ্দুসি নামে ওড়িশা হাইকোর্টের এক অবসরপ্রাপ্ত বিচারপতিকে গ্রেফতার করে সিবিআই। অভিযোগ, একটি ট্রাস্ট পরিচালিত বিশেষ একটি কলেজের পক্ষে রায় দেওয়ার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হন তিনি। ওই বিচারপতি আগে এলাহাবাদ হাইকোর্টেও ছিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget