এক্সপ্লোর

২০০১ থেকে করেসপন্ডেন্সে করা যাবতীয় ইঞ্জিনিয়ারিং কোর্স বেআইনি, জানাল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: গত ১৬ বছরে ডিমড ইউনিভার্সিটিগুলো থেকে করেসপন্ডেন্স কোর্সে করা সমস্ত ইঞ্জিনিয়ারিং কোর্স বেআইনি। জানাল সুপ্রিম কোর্ট। ফলে অসংখ্য ছাত্রছাত্রী ও ওই সার্টিফিকেটের মাধ্যমে চাকরি পাওয়া হাজারো তরুণ তরুণী চরম বিপাকে পড়লেন। বিচারপতি এ কে গোয়েল ও ইউ ইউ ললিতের বেঞ্চ বলেছে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন বা ইউজিসি ও অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন বা এআইসিটিই দূরশিক্ষার মাধ্যমে ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে স্বীকৃতি দেয় না। ডিসট্যান্স এডুকেশন কাউন্সিল বা ডিসিই এই কোর্সগুলিকে যে স্বীকৃতি দিয়েছে তা আইনসিদ্ধ নয়। শীর্ষ আদালত কেন্দ্রকে বলেছে, ডিমড ইউনিভার্সিটিগুলি নিয়ন্ত্রণ করার জন্য একটি তত্ত্বাবধান প্রক্রিয়া তৈরি করতে, কারণ ইউজিসি শিক্ষার বাণিজ্যিকীকরণ রুখতে পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছে তারা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এই ডিমড ইউনিভার্সিটি তকমা খতিয়ে দেখার জন্যও তারা কেন্দ্রকে নির্দেশ দিয়েছে। ২০০১-এ এআইসিটিই দূরশিক্ষার মাধ্যমে ইঞ্জিনিয়ারিং কোর্স নাকচ করে দেওয়ার পরেও এভাবেই ডিপ্লোমা দিচ্ছিল জেআরএন রাজস্থান বিদ্যাপীঠ, রাজস্থানেরই ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড স্টাডিজ ইন এডুকেশন, এলাহাবাদ এগ্রিকালচারাল ইনস্টিটিউট ও তামিলনাড়ুর বিনায়ক মিশনস রিসার্চ ফাউন্ডেশন। এদের কোর্সের বৈধতা চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে বেশ কয়েকটি আবেদন জমা পড়ে। সর্বোচ্চ আদালত সমস্ত ডিমড ইউনিভার্সিটিকে এআইসিটিই-র অনুমোদন ছাড়া করেসপন্ডেন্স কোর্ট চালাতে নিষেধ করেছে। যে সব সরকারি আধিকারিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ২০০১ থেকে এই বিশ্ববিদ্যালয়গুলিকে কোর্স চালানোর অনুমতি দিয়েছিলেন, তাঁদের বিরুদ্ধে সিবিআই তদন্তেরও নির্দেশ দিয়েছে আদালত। তবে যে সব পড়ুয়া এই বিশ্ববিদ্যালয়গুলিতে ২০০১-২০০৫-এর মধ্যে অ্যাডমিশন নিয়েছিলেন, তাঁদের জন্য সামান্য স্বস্তির বন্দোবস্ত করেছে সুপ্রিম কোর্ট। এআইসিটিই-র আওতায় নতুন করে একটি পরীক্ষায় বসে তাতে পাশ করলে ডিপ্লোমা ফেরত পাবেন তাঁরা। পরীক্ষা পাশ করার দুটি সুযোগ তাঁরা পাবেন। কিন্তু আদালত জানিয়ে দিয়েছে, ২০০৫-এর পর যাঁরা এই কোর্স করেন, তাঁরা এই কোর্সে অনুমোদন নেই তা জেনেই ভর্তি হন। তাই তাঁদের সার্টিফিকেট বাতিল বলেই গণ্য হবে।

সেরা শিরোনাম

Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬) পর্ব ২: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দেশজুড়ে প্রতিবাদ কংগ্রেসের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬)পর্ব ১ : ১০বিদ্রোহী TMC বিধায়কের পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত
Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
Haridevpur News | Mamata Banerjee-এর TMC-এর নেতাকে বেধড়ক মার, কাঠগড়ায় BJP
Kunal Ghosh | রাজ্য মানবাধিকার কমিশনে গিয়ে অভিযোগ বেলেঘাটার তৃণমূল বিধায়কের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget