এক্সপ্লোর

তিন-তালাক: চার সপ্তাহের মধ্যে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: ‘তিন-তালাক’ ও মুসলিম মহিলাদের দুরবস্থা নিয়ে একাধিক মামলার জবাব দাখিল করার জন্য কেন্দ্রকে চার সপ্তাহ সময় দিল সুপ্রিম কোর্ট। এদিন শুনানির সময় কেন্দ্রের তরফে সওয়াল করে এই প্রসঙ্গে জবাব দাখিল করার জন্য আরও সময় চান অতিরিক্ত সলিসিটর জেনারেল তূষার মেটা। এর পরই কেন্দ্রকে চার সপ্তাহ সময় দেয় প্রধান বিচারপতি টি এস ঠাকুর এবং বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে নিয়ে গঠিত বেঞ্চ। এর আগে গত ২ সেপ্টেম্বর তিন-তালাক প্রথার সমর্থনে সওয়াল করেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড (এআইএমপিএলবি) এবং জমিয়ত-এ-উলেমা। এআইএমপিএলবি-র ব্যাখ্যা, সামাজিক সংস্কারের নামে একটি সম্প্রদায়ের অভ্যন্তরীণ আইনকে ‘বদল’ করা যায় না। বিবাহবিচ্ছেদের সময় মুসলিম মহিলারা যে বৈষম্যের শিকার বলে অভিযোগ উঠেছে, তাও খারিজ করে বোর্ড। শীর্ষ আদালতে তারা জানিয়ে দেয়, বহুবিবাহ প্রথা থেকে শুরু করে তিন-তালাক (তালাক-এ-বিদাত) এবং নিকাহ-হালাল বিষয়গুলি হল আইন প্রণয়নকারী নীতি। এতে হস্তক্ষেপ করা যায় না। তাদের মতে, মুসলিম বিবাহ ও বিচ্ছেদ সম্পর্কে যে বিধান দেয় বোর্ড, তা কোরান মোতাবেক। আদালত, সেই বিধানের ওপর নিজস্ব বিধান চাপাতে পারে না। প্রসঙ্গত, ইশরত জহান নামে কলকাতা-নিবাসী ২৬ বছরের এক মহিলাকে দুবাই থেকে ফোনে তিন-তালাক দেন তাঁর স্বামী। মহিলা শীর্ষ আদালতে আবেদন করে জানান, ১৯৩৭ সালের মুসলিম পার্সোনাল ল (শরিয়া আইন)-এর ২ নম্বর ধারাটি অসাংবিধানিক। কারণ তা সংবিধানের ১৪ নম্বর ধারা (সমতা), ১৫ (বৈষম্যহীনতা), ২১ (জীবন) এবং ২৫ (ধর্ম) লঙ্ঘন করছে। তাঁর দাবি, তিন তালাক (তালাক-এ-বিদাত) কখনও বিবাহবিচ্ছেদের বৈধ উপায় হতে পারে না। তিনি একইসঙ্গে বহুবিবাহ রীতি এবং নিকাহ হালাল-কেও চ্যালেঞ্জ করে মামলা করেন সুপ্রিম কোর্টে। মহিলা জানান, তালাক দেওয়ার পর, শ্বশুরবাড়িতে তাঁর জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে। কারণ, তাঁর শ্বশুরবাড়ির লোকেরা তাঁকে বাড়ি থেকে তাড়ানোর জন্য উঠেপড়ে লেগেছে। এমনকী, তাঁর সন্তানদেরকেও তাঁর থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এখন তারা কোথায় আছে তিনি জানেন না। এমনকী পুলিশও তাঁকে সাহায্য করছে না। তিন তালাকের বিরুদ্ধে একই অভিযোগ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হন সায়রা বানো নামে আরক মুসলিম মহিলাও। সব অভিযোগকে একত্রিত করে বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রককে নোটিস পাঠায়  সর্বোচ্চ আদালত।

সেরা শিরোনাম

India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা

ভিডিও

Aaj Banglay : পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Aaj Banglay : দিকে দিকে পুজোয় বাম বুক স্টলে হামলা | পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে
Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget