এক্সপ্লোর

শিশুর স্কুলে ভর্তির ফি দিতে এগিয়ে এলেন সহৃদয় বিচারপতি

মুম্বই: অ্যাডমিশন ফি জোগাড় করতে না পারায় ৪ বছরের এক পড়ুয়াকে স্কুলে ভর্তি নেয়নি কর্তৃপক্ষ। বাচ্চাটিকে সাহায্য করতে এগিয়ে এলেন বম্বে হাইকোর্টের বিচারপতি। বম্বে হাইকোর্টের বিচারপতি ভিএম কানাড়ের ডিভিশন বেঞ্চ জানায়, শিশুটির পরিবারের আর্থিক অবস্থা ভীষণই খারাপ হওয়ায় ভর্তির ১০,৫০০ টাকা বেশ কয়েকটি কিস্তিতে নিক লোকমান্য তিলক হাই স্কুল কর্তৃপক্ষ। কানাড়ে বলেন, তা যদি না হয়, তবে তিনিই নিজেই বাচ্চাটির ভর্তির জন্য ওই টাকা দিয়ে দেবেন। প্রসঙ্গত, বছর চারেকের ওই শিশুটির বাবা ২০১৪ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর একটি লন্ড্রির দোকান ছিল। তিনি মারা যাওয়ার পর স্ত্রী রীতা কানোজিয়ার কাঁধেই পরে গোটা সংসারের ভার। লোকের বাড়ি পরিচারিকার কাজ করে সংসার চালাতে হয় তাঁকে। এরই মধ্যে সময় হয়ে যায় ছোট ছেলেটিকে স্কুলে ভর্তি করার। বাচ্চাটির দুই দিদিও ওই স্কুলেই তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে পড়ে। স্কুলের পাশেই একটি বস্তি এলাকায় তাঁদের বাড়ি। ছোটছেলে কার্তিককেও ওই স্কুলেই জুনিয়র কেজি-তে ভর্তি করতে চান তার মা। কিন্তু ভর্তি করতে যে পরিমান টাকা লাগে, তা দেওয়ার সামর্থ্য তাঁদের নেই। শুনানির সময় কোর্ট স্কুল কর্তৃপক্ষকে জানায়, তারা যেন শিশুটিকে বিল্ডিং ডেভেলপমেন্ট ফি বাবদ ১৯৫০০ টাকা ছাড় দেয়। স্কুল তাতে সম্মত হয়। তারা জানায়, শুধুমাত্র ১০,৫০০ টাকা স্কুল ফি দিলেই হবে। কিন্তু শিশুটির মা জানান, একবারে ওই টাকা দেওয়ার সামর্থ্য তাঁর নেই। কয়েকটি কিস্তিতে তা দিতে পারবেন তিনি। কিন্তু সেই আর্জি মেনে নেয়নি কর্তৃপক্ষ। কানোজিয়া যাতে স্কুল প্রাঙ্গনে প্রবেশ করতে না পারে, সে ব্যবস্থাও করা হয়। পুরো বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখার জন্য স্কুল কর্তৃপক্ষকে আর্জি জানায় কোর্ট। এরই প্রেক্ষিতে এগিয়ে আসেন বিচারপতি। তিনি বলেন, স্কুল যদি কিস্তিতে টাকা দিতে রাজি না হয় তবে তিনিই ভর্তির টাকা দিয়ে দেবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget