এক্সপ্লোর

সংবাদমাধ্যমের আত্ম-নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ: মোদী

নয়াদিল্লি: সংবাদমাধ্যমের আত্ম-নিয়ন্ত্রণ করাটা গুরুত্বপূর্ণ। প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া (পিসিআই)-র স্বর্ণজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে এই কথাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

পঠানকোট-কাণ্ডে সংবেদনশীল খবর দেখানোর অভিযোগে সম্প্রতি এক জাতীয় স্তরের চ্যানেল সহ তিন সংবাদমাধ্যমের ওপর এক দিনের নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উচ্চপর্যায়ের কমিটি। যদিও সেই সিদ্ধান্তকে আপাতত স্থগিত করা হয়।

তবে, কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হয় সাংবাদিক-মহল। তাদের অভিযোগ, এইভাবে সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে সরকার। সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করার অভিযোগ ওঠে কেন্দ্রের বিরুদ্ধে।

সেই প্রসঙ্গের জবাবে ঘুরিয়ে এদিন মোদী জানান, সংবাদমাধ্যমের কাজে সরকার হস্তক্ষেপ করতে চায় না। কিন্তু, সময়ের সঙ্গে সঙ্গে তাদের উচিত আত্ম-নিয়ন্ত্রণের মাধ্যমে পরিবর্তন করা। কারণ, পরিবর্তন কখনই বাইরে থেকে সম্ভব নয়।

সংবাদমাধ্যমের আত্ম-নিয়ন্ত্রণ প্রসঙ্গে বলতে গিয়ে এদিন মহাত্মা গাঁধীর উক্তি স্মরণ করেন মোদী। বলেন, তিনি (মহাত্মা) মনে করতেন, নিয়ন্ত্রণহীন লেখা সমস্যার সৃষ্টি করতে পারে। উল্টোদিকে, সংবাদমাধ্যমের ওপর বাইরে থেকে চাপসৃষ্টি করলে তা আরও ভয়ঙ্কর।

মোদী জানান, সরকারের উচিত নয় সংবাদমাধ্যমের কাজে হস্তক্ষেপ করার। আবার এটাও সত্যি যে, আত্ম-নিয়ন্ত্রণ এতটাও সহজ নয়। তাই পিসিআই-এর মতো প্রতিষ্ঠানের উচিত সময় অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে পরিস্থিতি সামাল দেওয়া।

একইভাবে, সংবাদমাধ্যমের কণ্ঠরোধ নিয়েও মুখ খোলেন মোদী। বিহারে সাম্প্রতিককালে দুই সাংবাদিক হত্যার প্রসঙ্গ টেনে এনে প্রধানমন্ত্রী বলেন, সত্যকে চাপা দেওয়ার এটা অত্যন্ত বিপজ্জনক ও কষ্টদায়ক চেষ্টা।

সেরা শিরোনাম

Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget