এক্সপ্লোর

হাসপাতালে শিশুমৃত্যু নিয়ে বিজেপিকে তোপ শিবসেনার: মমতাকে যারা নিশানা করেছিল তারাই তো এখন উত্তরপ্রদেশের ক্ষমতায়

মুম্বই উত্তরপ্রদেশের হাসপাতালে শিশুমৃত্যুর মিছিল নিয়ে রাজ্যের বিজেপি  সরকারকে তীব্র আক্রমণ শিবসেনার। মহারাষ্ট্র ও কেন্দ্রে বিজেপির শরিক দল শিবসেনা বলেছে, উত্তরপ্রদেশে স্বাস্থ্য পরিষেবা 'দেবদূত' নয়, 'মৃত্যুদূত' হয়ে উঠেছে। শিবসেনা বলেছে, উত্তরপ্রদেশ সরকারের মেশিনারিই অসুস্থ (অক্সিজেনে রয়েছে)। সেই মেশিনারি কীভাবে রোগীদের অক্সিজেন দিতে পারে। উল্লেখ্য, গোরক্ষপুরের বিআরডি হাসপাতালে শিশুমৃত্যুর ঘটনা নিয়ে শোরগোলের মধ্যেই ফারুখাবাদের সরকারি হাসপাতালে গত এক মাসে ৪৯ শিশুর মৃত্যুর ঘটনা নিয়ে অস্বস্তির মুখে পড়েছে যোগী আদিত্যনাথ সরকার। ওই শিশুগুলির বেশিরভাগই শ্বাসকষ্ট জনিত রোগে মারা গিয়েছে বলে জানা গেছে। ফারুখাবাদেও শিশুরা অক্সিজেনের অভাবেই মারা গিয়েছে বলে অভিভাবকদের অভিযোগ। এর আগে বিআরডি হাসপাতালের ক্ষেত্রেও একই ধরনের অভিযোগ উঠেছিল। শিবসেনার মুখপাত্র সামনা-র সম্পাদকীয় নিবন্ধে বলা হয়েছে, ছয় বছর আগে এক পক্ষকালের মধ্যে সরকারি হাসপাতালে ৫০ জন শিশুর মৃত্যুর ঘটনা ঘিরে যারা পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নিশানা করেছিল, তারাই এখন উত্তরপ্রদেশের ক্ষমতায়। দুটি সরকারি হাসপাতালে অক্সিজেনের অভাবে চিকিত্সাধীন শিশুদের মৃত্যুর অভিযোগ উত্তরপ্রদেশ সরকারের স্বাস্থ্য পরিষেবার মাণ নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে বলে সামনা-র সম্পাদকীয়তে মন্তব্য করা হয়েছে। শিবসেনা আরও বলেছে, দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকজনই সরকারি হাসপাতালে যান। তাঁরা চিকিত্সার জন্য সরকারি পরিষেবার ওপরই নির্ভরশীল। কিন্তু এক্ষেত্রে রাজ্য সরকার সম্পূর্ণ ব্যর্থ বলে মন্তব্য করেছে শিবসেনা।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget