এক্সপ্লোর

এবার পঞ্জাবে খুন সাংবাদিক, সঙ্গে মা

মোহালি: গৌরী লঙ্কেশ ও শান্তনু ভৌমিকের পর ফের খুন হলেন আর এক সাংবাদিক। চণ্ডীগড়ের এই বরিষ্ঠ সাংবাদিকের নাম কে জে সিংহ। তিনি ও তাঁর ৯২ বছরের মা গুরচরণ কৌরকে গতকাল বিকেলে তাঁদের মোহালির বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। ৬৪ বছরের কে জে সিংহ বিছানার ওপর রক্ত মাখামাখি অবস্থায় পড়েছিলেন। খুনিরা তাঁর পেটে ৫ বার ছুরি মারে, গলা কেটে দেয়। তাঁর মাকে খুন করা হয় গলা টিপে। ওই সাংবাদিকের গাড়ি, মানিব্যাগ, টিভি ও মোবাইল ফোন বেপাত্তা। গুরচরনের গায়ের কিছু গয়নাও পাওয়া যাচ্ছে না। মনে করা হচ্ছে, শুক্রবার রাতে তাঁদের বাড়ি ঢোকে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। দুজনকে খুন করার পর লুটপাট চালিয়ে চম্পট দেয়। গতকাল বেলা সাড়ে বারোটা নাগাদ কে জে সিংহের বোন ও বোনপো তাঁদের মধ্যাহ্নভোজ নিয়ে আসেন। তাঁরা ভেতরে ঢুকে আবিষ্কার করেন মা-ছেলের দেহ। মায়ের সঙ্গেই থাকতেন ওই সাংবাদিক। টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস ও ট্রিবিউনের মত সংবাদপত্রে দীর্ঘকাল সুনামের সঙ্গে কাজ করেছেন তিনি। বৃদ্ধ মাকে দেখতে ৮ বছর আগে সাংবাদিকতা ছেড়ে দেন। তবে শুধু লুঠপাটের কারণে এই খুন বলে এখনই নিশ্চিত নয় পুলিশ। অন্য উদ্দেশ্যও খতিয়ে দেখছে তারা। কে জে সিংহের মানিব্যাগে খুব বেশি টাকা থাকত না, তিনি মূলত ব্যবহার করতেন ডেবিট ও ক্রেডিট কার্ড। তাছাড়া ঘরে পড়ে থাকা ৫-৬ লাখ টাকা দামের ক্যামেরা ও ল্যাপটপ দুষ্কৃতীরা ছোঁয়নি। ভাঙা হয়নি আলমারি ও ড্রয়ার, কিছু জিনিস খোয়া যাওয়া ছাড়া বাড়িতেও লুঠপাটের চিহ্ন নেই। পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ পুলিশকে এই ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠনের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget