এক্সপ্লোর

অনলাইন কনটেন্ট মনিটরিং-এ সোস্যাল মিডিয়া হাব গঠন নজরদারি রাষ্ট্র তৈরির মতো ব্যাপার, বলল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রকের অনলাইনে সম্প্রচারিত নথি, তথ্য মনিটর করতে সোস্যাল মিডিয়া হাব তৈরির সিদ্ধান্তে তীব্র অসন্তোষ সুপ্রিম কোর্টের। প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এ এম খানবিলকর ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে নিয়ে গঠিত শীর্ষ আদালতের বেঞ্চের অভিমত, সরকার নাগরিকদের হোয়াটসঅ্যাপে আদানপ্রদান হওয়া বার্তা আড়ি পেতে দেখতে চাইছে। সোস্যাল মিডিয়া হাব গঠন 'নজরদারি চালানো রাষ্ট্র তৈরি করা'র মতো ব্যাপার হবে বলে পর্যবেক্ষণ বিচারপতিদের। দু সপ্তাহের মধ্যে সরকারকে বক্তব্য পেশ করতে বলেছে বেঞ্চ। তৃণমূল কংগ্রেস বিধায়ক মহুয়া মৈত্রের দায়ের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রকে নোটিস দেওয়ার পাশাপাশি এ ব্যাপারে অ্যাটর্নি জেনারেল কে কে বেনুগোপালের সহায়তা চেয়েছে বেঞ্চ। তৃণমূল বিধায়কের পক্ষে সিনিয়র আইনজীবী অভিষেক মনু সিংভি সওয়াল করেন, সোস্যাল মিডিয়া হাবের সাহায্যে সরকার সোস্যাল মিডিয়ার কনটেন্টের ওপর নজরদারি করতে চাইছে। সরকার প্রস্তাবনা চেয়ে আবেদন জারি করেছে, টেন্ডার খোলা হবে ২০ আগস্ট। বেঞ্চ তার আগেই ৩ আগস্ট বিষয়টি শুনানির জন্য তালিকাভুক্ত করছে বলে জানায়। এজি বা সরকারের যে কোনও আইন অফিসার এ বিষয়ে আদালতকে সাহায্য করবে। এর আগে গত ১৮ জুন সর্বোচ্চ আদালত কেন্দ্রের সোস্যাল মিডিয়া কমিউনিকেশন হাব তৈরির উদ্যোগ স্থগিত রাখার আবেদনের দ্রুত শুনানি করতে অসম্মতি জানিয়েছিল, যার মাধ্যমে অনলাইনে বেরনো ডিজিটাল ও সোস্যাল মিডিয়া কনটেন্ট সংগ্রহ করে বিশ্লেষণ করা হবে। মহুয়া মৈত্রের কৌঁসুলি বলেছিলেন, সরকার নাগরিকদের ট্যুইটার, ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সোস্যাল মিডিয়া অ্যাকাউন্ট, ই মেলের কনটেন্টের নজরদারি, মনিটরিং করতে চাইছে। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রকের অধীনস্থ রাষ্ট্রায়ত্ত সংস্থা ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড এই প্রজেক্টের জন্য সফটওয়্যার সরবরাহের জন্য টেন্ডার ছেড়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
Embed widget