এক্সপ্লোর

নোট বদলে মৃত্যু ৪০ জনের, উরি হামলায়ও এত মারা যায়নি! গুলাম নবির মন্তব্যে রাজ্যসভায় শোরগোল

নয়াদিল্লি: রাজ্যসভায় নোট বদলে হয়রানি, মৃত্যুর সঙ্গে উরির প্রসঙ্গ টেনে এনে বিতর্কে কংগ্রেস। সভার বিরোধী দলনেতা কংগ্রেসের গুলাম নবি আজাদের মন্তব্যকে হাতিয়ার করে পাল্টা সরকার শিবির থেকে তোপ দাগা হয়েছে বিরোধীদের। তুমুল কথা কাটাকাটি হয় সংসদের উচ্চ কক্ষে। সেখানে বিতর্ক চলাকালে আজাদ বলেন, সরকার ৫০০, ১০০০ টাকার নোট নিষিদ্ধ করায় চরম ভোগান্তির শিকার মানুষ। নতুন নোট জোগাড় করার লাইনে দাঁড়িয়েও বিফল হয়ে ফিরতে হচ্ছে বহু লোককে। ৪০ জন মারা গিয়েছেন। এত লোক তো উরির সেনা শিবিরে সন্ত্রাসবাদী হামলায়ও নিহত হয়নি!  ঘটনাচক্রে উরি  হামলায় প্রাণ হারান ১৮ জন সেনা জওয়ান। আজাদের প্রশ্ন, সরকারের নোট বাতিলের সিদ্ধান্তে, ‘ভুল নীতি”র জন্য তৈরি হওয়া সঙ্কটে ৪০ জনের মৃত্যুর দায় তবে কার? কার শাস্তি পাওয়া উচিত? তিনি বলেন, কোটি কোটি মানুষ চরম সমস্যায় পড়েছে। দোষী বিজেপি, সরকার। সঙ্গে সঙ্গে তীব্র প্রতিবাদ করেন বিজেপি সাংসদরা। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী বেঙ্কাইয়া নাইডু বলেন, এ ধরনের মন্তব্য জাতীয়তা-বিরোধী। ক্ষুব্ধ বেঙ্কাইয়া বলেন, আজাদের মন্তব্যকে ভারতের বিরুদ্ধে হাতিয়ার করতে পারে পাকিস্তান। কংগ্রেসকে আজাদের মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। আজাদের মন্তব্য সভার কার্যবিবরণী থেকে বাদ দিতেও ডেপুটি চেয়ারম্যান পি জে ক্যুরিয়েনকে আবেদন করেন তিনি। আজাদের মন্তব্যে শোরগোলের জেরে বেলা তিনটের পর রাজ্যসভা দিনের মতো স্থগিত হয়ে যায়।

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?

ভিডিও

Mamata Banerjee : নন্দীগ্রামে উপনির্বাচনের আগে দলের নাম, প্রতীক, প্রার্থী সব হারালেন মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee : সবকিছু হাতছাড়া হওয়ার পর, নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা করলেন মমতা
TMC LOGO Contro : কালীঘাট-তৃণমূলকে লড়তে হবে, 'ফুটবলার' চিহ্নে। আর ঋতব্রত-শিবির লড়বে 'খাম' প্রতীকে
TMC Logo Contro : কালীঘাট-তৃণমূল ভোটে লড়বে 'মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস' নামে | ABP Ananda Live
TMC logo Contro: দলের নাম, দলের প্রতীক, দলের প্রার্থী। উপনির্বাচনের মুখে সবই হারালেন মমতা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
UPI Charges: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
EPF Ceiling Hike: ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Embed widget