এক্সপ্লোর

“মতাদর্শগত ফারাক, কংগ্রেসের সঙ্গে কাজ করতে পারব না”, শিবসেনা ছাড়লেন ২১ বছরের পুরনো কর্মী

মহারাষ্ট্রের ইতিহাসে এই প্রথমবার, শিবসেনা পরিবারের কোনও নেতা মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন।

মু্ম্বই: মহারাষ্ট্রের ইতিহাসে এই প্রথমবার, শিবসেনা পরিবারের কোনও নেতা মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন। ভোটে না লড়লেও সিংহাসনে বসতে চলেছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। একসময়ের বিরোধী কংগ্রেস এবং এনসিপি-র সমর্থনেই মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসছেন উদ্ধব। যার জন্য কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীকে কৃতজ্ঞতা জানিয়ে উদ্ধব বলেন, “এতদিন যাদের বিরুদ্ধে লড়লাম, তাঁরাই আজ আমার ওপর আস্থা রাখল।” তবে শিবসেনা প্রধান কংগ্রেসে আস্থা রাখলেও একসময়ের বিরোধীর ওপর ভরসা করতে পারলেন দলেরই তরুণ নেতা রমেশ সোলাঙ্কি। আর সে জন্যই দলের পদ থেকে ইস্তফা দিলেন যুবসেনার নেতা রমেশ।

একাধিক ট্যুইটে উদ্ধব ঠাকরে, আদিত্য ঠাকরেকে ধন্যবাদ জানিয়ে ২১ বছরের সম্পর্ক ভাঙলেন রমেশ। ট্যুইটে এই যুবনেতা লিখেছেন, “২১ বছর ধরে দলের সৈনিক হয়ে লড়েছি। কখনও কোনও পদ, ভোটের টিকিট চাইনি। আজ দল একটি রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে কংগ্রেস ও এনসিপির হাত ধরে মহারাষ্ট্রে সরকার গড়ছ। সরকার গড়া ও শিবসেনার মুখ্যমন্ত্রী হওয়ায় সকলকে অভিনন্দন। তবে কংগ্রেসের সঙ্গে কাজ করতে পারব না। মতাদর্শগত প্রতিবন্ধকতার কারণেই আমি আমার পদ থেকে সরে যাচ্ছি।”

আরও একটি ট্যুইটে রমেশ লিখেছেন, “যখন জাহাজডুবি হয়, তখন সবথেকে আগে ইঁদুররা দৌড়ে পালায়। আমি দল ছাড়ছি, যখন শিবসেনা সরকার গঠন করছে এবং মুখ্যমন্ত্রীও হচ্ছেন দলেরই নেতা। নিজের মতাদর্শে দাঁড়িয়ে থেকে মাথা উঁচু করে দল ছাড়লাম।”

প্রসঙ্গত, ভোটের আগে শিবসেনা-বিজেপি জোট করে লড়লেও ফল বেরোতেই মুখ্যমন্ত্রীর কুর্সি নিয়ে টানাপোড়েন শুরু হয় দুই শরিকের মধ্যে। শিবাসেনার আড়াই-আড়াই বছরে মুখ্যমন্ত্রিত্বের দাবি বিজেপি মেনে নেয়নি। ভেঙে যায় জোটও। পরে বেনজির ভাবে এনসিপি ও কংগ্রেসের সঙ্গে সমঝোতা হয় শিবসেনার। এরই মধ্যে সংখ্যা না থাকলেও মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে বসেন দেবেন্দ্র ফড়নবীশ। যদিও তাঁকে ইস্তফা দিতে হয়। আস্থা ভোটে যাওয়ার আগেই ইস্তফা দেন তিনি। এরপরই উদ্ধবের মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত হয়ে যায়। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন উদ্ধব ঠাকরে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget