এক্সপ্লোর

মোদী ‘ওয়ান ম্যান আর্মি’, মন্ত্রীরা সব চাটুকার, ফের তোপ শত্রুঘ্নর

নয়াদিল্লি: বেশ কিছুদিন ধরেই দল ও সরকারের কাজকর্ম নিয়ে বিরক্তি প্রকাশ করে আসছিলেন। আজ সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহকে আক্রমণ করলেন শত্রুঘ্ন সিনহা। পটনা সাহিবের বিজেপি সাংসদের তোপ, ‘সরকার হয়ে গিয়েছে ওয়ান ম্যান আর্মি এবং দল টু ম্যান শো। মন্ত্রীরা একদল স্তাবক। তাঁদের ৯০ শতাংশেরই নাম কেউ জানে না। জনতার মাঝে থাকলে তাঁদের চেনা যাবে না। তাঁরা কিছু সৃষ্টি করার বদলে এখানে আসেননি। শুধু টিকে থাকাই তাঁদের লক্ষ্য। যদি একজন আইনজীবী (অরুণ জেটলি) অর্থমন্ত্রী হতে পারেন, টিভি অভিনেত্রী (স্মৃতি ইরানি) মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী হতে পারেন এবং একজন চা বিক্রেতা..., তাহলে আমি কেন জিএসটি, নোট বাতিলের মতো অর্থনৈতিক বিষয়গুলি নিয়ে মতপ্রকাশ করতে পারব না?’ আজ বিদ্রোহী জেডিইউ সাংসদ আলি আনোয়ারের বই প্রকাশের অনুষ্ঠানে মোদীকে আক্রমণ করেছেন শত্রুঘ্ন। এই অনুষ্ঠানে হাজির ছিলেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ও জেডিইউ-এর অপর এক বিদ্রোহী সাংসদ শরদ যাদব। সেখানে ‘হদয়ের কথা’ বলতে গিয়ে প্রধানমন্ত্রীর বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’-কে কটাক্ষ করে শত্রুঘ্ন বলেছেন, ‘অন্য একজন মন কি বাতের পেটেন্ট নিয়েছেন। আজ এমনই পরিবেশ হয়ে গিয়েছে, হয় একজন ব্যক্তিকে সমর্থন করতে হবে, না হলেই দেশ-বিরোধী তকমা পাওয়ার জন্য তৈরি থাকতে হবে।’ প্রধানমন্ত্রীর ‘না খাউঙ্গা, না খানে দুঙ্গা’ উক্তিকে ব্যঙ্গ করে শত্রুঘ্ন বলেছেন, ‘বর্তমান সময়ের আদেশসূচক বাক্য হল, না জিউঙ্গা, না জিনে দুঙ্গা।’ শত্রুঘ্নর দাবি, তিনি কোনওদিন মন্ত্রী হতে চাননি। তাই তাঁর বিরুদ্ধে মন্ত্রিত্ব না পেয়ে মোদীর বিরোধিতা করার যে অভিযোগ করা হচ্ছে, সেটা ঠিক নয়। এই বিক্ষুব্ধ বিজেপি সাংসদের আরও অভিযোগ, এখন বুদ্ধিজীবীদের পাশাপাশি বিচারককেও হত্যা করা হচ্ছে। কিন্তু ধনতন্ত্র (আর্থিক শক্তি) জনতন্ত্রের (মানুষের শক্তি) তুলনায় বেশি হওয়ায় সংবাদমাধ্যমে এই ঘটনাগুলি বেশি গুরুত্ব পাচ্ছে না।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget