এক্সপ্লোর

ফেরত আসা নোটের বড় অংশ হয়ত কালো টাকা, দাবি কেন্দ্রের

নয়াদিল্লি: নোট বাতিল নিয়ে রিজার্ভ ব্যাঙ্কের পেশ করা তথ্যের প্রেক্ষিতে বিরোধী আক্রমণের সামনে সাফাই তুলে ধরল মোদী সরকার। বুধবার, কেন্দ্রের তরফে দাবি করা হয়, ফেরত আসা নোটের মধ্যে একটা বড় অংশ সম্ভবত কালো টাকা ছিল।

এদিনই, আরবিআই ঘোষণা করে, বাতিল হওয়া পুরনো ১০০০ নোটের প্রায় ৯৯ শতাংশ ফিরে এসেছে। শীর্ষ ব্যাঙ্কের দেওয়া হিসেব অনুযায়ী, নোট বাতিলের আগে, বাজারে প্রায় ১৫.৪ লক্ষ কোটি টাকা মূল্যের পুরনো ১০০০ ও ৫০০ টাকার নোট চালু ছিল।

শীর্ষ ব্যাঙ্ক জানিয়েছে, নোট বাতিলের পর থেকে প্রায় ১৫ লক্ষ টাকা ফেরত এসেছে। আরবিআই-এর এই ঘোষণার পরই মোদী সরকারকে তীব্র আক্রমণ করে বিরোধীরা। তারা নোট বাতিলের যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তোলে।

এদিন অর্থমন্ত্রকের তরফে পেশ করা বিবৃতিতে বলা হয়েছে, কর সংস্থাগুলি ১৭,৫২৬ কোটি টাকার অঘোষিত আয়ের হদিস পেয়েছে। এর মধ্যে ১,০০৩ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ফেরত আসা নোটের একটি বড় অংশ সম্ভবত অঘোষিত ও কালো টাকা হতে পারে।

নোট বাতিলের স্বপক্ষে এদিন জোর সওয়াল করতে আসরে নামেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। বলেন, ডিমোনেটাইজেশনের লক্ষ্য ছিল প্রধানত ভারতকে নগদ-নির্ভর অর্থনীতি থেকে বের করা। তাঁর দাবি, নোট বাতিলের ফলে ভারতে প্রত্যক্ষ করের হার অনেক বৃদ্ধি পেয়েছে।

জেটলি জানান, সিস্টেম থেকে নগদ বের করতে সরকার যথাযথ পদক্ষেপ নিয়েছে। এবার, নির্বাচনে কালো টাকার রমরমা রুখতে পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি বলেন, নোট বাতিলের ফলে সন্ত্রাসবাদী, বিচ্ছিন্নতাবাদী ও মাওবাদীরা ঘোর সমস্যায় পড়েছে।

নোট বাতিলের ফলে, মানুষ বাধ্য হয়েছে ব্যাঙ্কে টাকা জমা করতে। ফলে, করদাতার সংখ্যা থেকে শুরু করে প্রত্যক্ষ ও পরোক্ষ করের পরিধি, ডিজিটাইজেশন বেড়েছে। অন্যদিকে কমেছে বাজারে নোটের জোগান ও ব্যবহার।

আরবিআই-এর ঘোষণার পরই কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তোলে বিরোধীরা। এই প্রেক্ষিতে এদিন নোট বাতিলের সমালোচনায় সরব হওয়া বিরোধীদেরও পাল্টা একহাত নেন জেটলি।

তিনি বলেন, কালো টাকার মোকাবিলা কীভাবে করা যায়, সেই জ্ঞান যাঁদের নেই, তাঁরাই নোট বাতিলের সঙ্গে বাতিল নোট ফেরতের তুলনা করছেন। জেটলি যোগ করেন, এখন টাকা আসল মালিকের কাছেই রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget