এক্সপ্লোর

‘আম্মার’ স্মৃতিতে এখনও শোকাচ্ছন্ন তামিলনাড়ু, দিকে দিকে প্রার্থনা-মৌন মিছিল

চেন্নাই: মৃত্যুর পর তিনদিন পার হয়ে গিয়েছে। এখনও প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার শোকে মুহ্যমান গোটা তামিলনাড়ু। জায়গায় জায়গায় চলছে প্রার্থনা, মৌন মিছিল, শোকসভা। অন্যদিকে, ‘আম্মার’ প্রয়াণের পর রাজ্যের শাসনভারের  দায়িত্ব তুলে নেওয়ার পর এদিন মুখ্যমন্ত্রীর একনিষ্ঠ সহযোগী শশীকলার সঙ্গে দেখা করলেন নতুন মুখ্যমন্ত্রী পনীরসেলভম।

তাঁদের প্রিয় ‘আম্মা’-কে যেখানে সমাধিস্থ করা হয়েছে, সেই জায়গায় প্রতিদিন ভিড় করছেন মানুষ। সকলেই জয়ললিতাকে শেষ শ্রদ্ধা জানিয়ে আসছেন।

এদিন মারিনা সৈকতে জয়ললিতার সমাধিস্থল পরিদর্শনে যান চেন্নাই পুলিশ কমিশনার এস জর্জ। সরকারি আধিকারিকদের সঙ্গে সেখানে বৈঠকও করেন। মানুষজন যাতে অনায়াসে সেখানে দর্শন করতে পারেন, তার ব্যবস্থা করার নির্দেশ দেন তিনি।

শুধু সমাধিস্থলই নয়, জয়ললিতার পয়েস গার্ডেনের বাসভবনও এখন দর্শনীয়স্থান হয়ে উঠেছে। পাশাপাশি, শহরের বিভিন্ন স্থানে প্রয়াত নেত্রীর স্মৃতিতে মোমবাতি মিছিল বের করেন এআইএডিএমকে কর্মীরা।

জয়ললিতার স্মৃতিকে যখন আঁকড়ে ধরছেন সাধারণ মানুষ, তাঁর প্রয়াণের পর মুখ্যমন্ত্রীর গুরুদায়িত্ব কাঁধে নিয়ে এখন প্রশাসনকে সচল রাখার কাজে মগ্ন পনীরসেলভম।

এদিন জয়ললিতার একনিষ্ঠ সহযোগী তথা দলের সাধারণ সম্পাদক শশীকলার সঙ্গে জয়ললিতার বাসভবনে দুঘণ্টা ধরে বৈঠক করেন মুখ্যমন্ত্রী পনীরসেলভম। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্যরা।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget