এক্সপ্লোর

সিঙ্গুর মামলা: ক্ষতিপূরণ পেলে কি টাটারা জমি ছেড়ে দিতে রাজি, প্রশ্ন সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: সিঙ্গুর মামলায় ক্ষতিপূরণ নিয়ে টাটাগোষ্ঠীকে প্রশ্ন সুপ্রিম কোর্টের। আজ শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্র প্রশ্ন করেন, পর্যাপ্ত ক্ষতিপূরণ পেলে কি টাটারা সিঙ্গুরের জমি ছেড়ে দিতে রাজি আছে? জবাবে টাটাদের আইনজীবী গোপাল জৈন বলেন, নীতিগতভাবে সিঙ্গুর থেকে সরে আসতে এটা একটা ভাল পন্থা হতে পারে। তবে, এটা নির্ভর করছে, ক্ষতিপূরণ নির্ধারণের উপযুক্ত প্রক্রিয়ার উপর। দেখতে হবে, কী প্রস্তাব আসছে। কিন্তু, এ বিষয়ে টাটাদের মত নিতে হবে। আজকের মতো সিঙ্গুর মামলার শুনানি শেষ। কাল ফের শুনানি। এদিকে, সিঙ্গুর মামলায় টাটাদের প্রায় এক হাজার একর জমি দেওয়া নিয়ে প্রশ্ন তোলে রাজ্য সরকার। বুধবারের শুনানিতে তাদের দাবি, প্রথমে খড়গপুরে ৬০০ একর জমি চেয়েছিল টাটারা। পরে সিঙ্গুরে আসার পর কেন তাদের প্রায় এক হাজার একর জমি দেওয়া হল? উত্তরে টাটাদের আইনজীবী বলেন, সেই সময় জমি দিয়েছিল পশ্চিমবঙ্গে সরকার। আর পশ্চিমবঙ্গ সরকার হল একটি ধারাবাহিক বিষয়। আগে হলফনামা দিয়ে এই পশ্চিমবঙ্গ সরকারই জানিয়েছিল, সব কিছু হয়েছে নিয়ম মেনে। এখন তা হলে সেই সরকারের গলায় কেন ভিন্ন সুর? এরপর, সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দেয়, সিঙ্গুরের প্রস্তাবিত কারখানা সংক্রান্ত প্রজেক্ট রিপোর্ট, নকশা এবং মন্ত্রিসভা সেই সময় কী সিদ্ধান্ত নিয়েছিল, তা আদালতকে জানাতে। এর আগে মঙ্গলবার মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে টাটাদের আইনজীবী দাবি করেছিলেন, স্বেচ্ছায় নয়, বাধ্য হয়েই সিঙ্গুর ছাড়তে হয়েছে। পরিকল্পনা করেই সেখানে নৈরাজ্য তৈরি করা হয়েছিল। বিধানসভা ভোটের শেষ লগ্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুর-অস্বস্তি বাড়াতে পারে বলে মত পর্যবেক্ষকদের একাংশের। আরও পড়ুন: পরিকল্পনা করেই নৈরাজ্য, বাধ্য হয়েই সিঙ্গুর ছাড়তে হয়েছে, সুপ্রিম কোর্টে টাটা

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget