এক্সপ্লোর

পুজোপাঠের মাধ্যমে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নিলেন নির্মলা সীতারমন

নয়াদিল্লি: বৃহস্পতিবার দেশের নয়া প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করলেন নির্মলা সীতারমন। নির্মলাই দেশের প্রথম পূর্ণ সময়ের মহিলা প্রতিরক্ষামন্ত্রী। তিনি এদিন দায়িত্ব নেওয়ার সময় উপস্থিত ছিলেন তাঁর বাবা-মা এবং প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি। নির্মলা দায়িত্ব নেওয়ার আগে তাঁর ঘরে পুজোপাঠ করেন এক পুরোহিত। প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়ে দেশের সামরিকবাহিনীর প্রস্তুতি বৃদ্ধি এবং সেনাকর্মীদের কল্যাণের জন্য কাজ করার কথা জানিয়েছেন নির্মলা। তিনি বলেছেন, ‘সশস্ত্রবাহিনীর প্রস্তুতির উপরেই আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব। ভারতীয় সশস্ত্রবাহিনীকে অর্থ ও প্রয়োজনীয় সবরকম সরঞ্জাম দেওয়া জরুরি।’ নয়া প্রতিরক্ষামন্ত্রী এদিনই ১৩ কোটি টাকা অনুদান মঞ্জুর করেছেন। এর ফলে উপকৃত হবেন ৮,৬৮৫ জন প্রাক্তন সেনাকর্মী, নিহত সেনাকর্মীদের স্ত্রী এবং সশস্ত্রবাহিনীর পতাকা দিবস তহবিলের উপর নির্ভরশীল ব্যক্তিরা। নির্মলা যখন প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নিলেন, তখন চিন ও পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে। এই পরিস্থিতিতে সশস্ত্রবাহিনীর শক্তি বাড়ানোর জন্য ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে কাজে লাগানোর পক্ষে মতপ্রকাশ করেছেন নির্মলা। তিনি দেশেই অস্ত্রশস্ত্র এবং অন্যান্য সরঞ্জাম তৈরির মাধ্যমে সেনাবাহিনীর আধুনিকীকরণের পক্ষে। সেনাকর্মীদের পরিবারের লোকজনের কল্যাণের জন্য কাজ করার কথাও বলেছেন তিনি।

সেরা শিরোনাম

NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?

ভিডিও

Bharatiya Vidyabhawan | ভারতীয় বিদ্যাভবনের উদ্যোগে আয়োজিত 'উড়ান' | ABP Ananda LIVE
Peerless Inn Hotel: কলকাতার হোটেলে বিদেশি নাগরিকের দেহ উদ্ধার, ২১ নভেম্বর তিলোত্তমা-ভ্রমণে এসেছিলেন
Aparna Sen: অভিনেত্রী, পরিচালকের পর এবার আলোকচিত্রী অপর্ণা সেন, আয়োজিত এক বিশেষ প্রদর্শনী
Rekha Patra: হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, এখনও ক্রিটিকাল কেয়ারে? কেমন আছেন?
Miss Universe: মিস ইউনিভার্স ২০২৬-এর মঞ্চে নিজের পোশাকে ভারতের সংস্কৃতিকে তুলে ধরলেন কাজিয়া লিজ মেজো

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget