এক্সপ্লোর

কত রামনাথ কোবিন্দ আছে, যারা বৃষ্টিতে ভিজছে, খেত-খামারে ঘাম ঝরাচ্ছে, আবেগপ্রবণ নয়া রাষ্ট্রপতি

নয়াদিল্লি: প্রত্যাশামতোই রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে আবেগপ্রবণ রামনাথ কোবিন্দ। বললেন, তিনি কখনও ভাবেননি রাষ্ট্রপতি হবেন, সেই স্বপ্নও দেখেননি। সমাজ, দেশের প্রতি নিরলস সেবাই তাঁকে আজ এখানে নিয়ে এসেছে। রাষ্ট্রপতি ভোটের ফল বেরনোর পর নিজের আকবর রোডের বাসভবনে তিনি সাংবাদিকদের এও বলেন, লাগাতার দেশ ও জাতির সেবা করে যাওয়া ভারতীয় ঐতিহ্যের মধ্যেই রয়েছে, তাঁর রাষ্ট্রপতি হওয়া ভারতীয় গণতন্ত্রের মহত্বের নজির। ঘটনাচক্রে আজ রাজধানী বৃষ্টি দেখেছে। আর নয়া রাষ্ট্রপতি তার উল্লেখ করে বলেন, ব্যক্তিগত ভাবে এই মূহূর্তটা আমার কাছে ভীষণ আবেগের। দিল্লিতে আজ খুব বৃষ্টি হচ্ছে। আমার মনে পড়ে যাচ্ছে নিজের পৈত্রিক বাড়ির দিনগুলির কথা। মাটির দেওয়ালের কাচা বাড়ি ছিল আমাদের। খড়ের চাল বৃষ্টির জল ঠেকাতে পারত না। আমরা সব ভাই, বোনেরা দেওয়ালের গা ঘেঁষে দাঁড়িয়ে থাকতাম, কখন বৃষ্টি থামবে, সেজন্য। তারপরই তিনি বলেন, আজও এমন অজস্র রামনাথ কোবিন্দ রয়েছে দেশে, যারা বৃষ্টিতে ভেজে, খেত-খামারে ঘাম ঝরিয়ে চলেছে অন্ন সংস্থানের জন্য। তাদেরই আমি বলতে চাই, পরাউনখ গ্রামের এই রামনাথ কোবিন্দ তাদের একজন হয়েই রাষ্ট্রপতি ভবনে যাচ্ছেন। রাজেন্দ্র প্রসাদ, সর্বেপল্লী রাধাকৃষ্ণান, এপিজে আবদুল কালাম, প্রণব মুখোপাধ্যায়ের মতো বিশিষ্ঠজনেরা যে পদে বসেছেন, সেই পদে নির্বাচিত হয়ে তাঁর কাঁধে যে বিরাট গুরুভার চাপছে, তা মেনে নিয়েছেন কোবিন্দ। সংস্কৃত শ্লোক উল্লেখ করে তিনি বলেন, দেশসেবায় তিনি নিরলস কাজ করে যাবেন। জানিয়ে দেন, সংবিধান রক্ষা, তার মর্যাদা বহাল রাখাই হবে তাঁর কর্তব্য। কোবিন্দের রাষ্ট্রপতি হওয়ার খবরে খুশির জোয়ারে ভাসছে কানপুর দেহাতের ঝিঙ্ঝাক এলাকা। সেখানেই থাকেন তাঁর আত্মীয়স্বজনেরা। লখনউয়ের ১৬০ কিমি দূরের সেই তল্লাটে প্রদীপ জ্বালিয়ে, মিষ্টি বিলিয়ে, আবির, ফুল দিয়ে অতিথিদের স্বাগত জানিয়ে খুশিতে মেতে ওঠেন তাঁরা। কোবিন্দের কাছে যাচ্ছেন তাঁরা। রাজধানীগামী ট্রেন ধরবেন ২৩ জুলাই। এখন চলছে তারই প্রস্তুতি। কোবিন্দের ভাইঝি, পেশায় শিক্ষিকা হেমলতা বলেন, কাকার নাম যেদিন ঘোষিত হয়, সেদিনই জানতাম, উনিই বিপুল ভোটে জিতবেন। কখনও এটা ভাবতেই অবাস্তব লাগে, যে কাকার কোলে ছোটবেলায় ঘুরে বেড়িয়েছি, তিনি রাষ্ট্রপতি হলেন। শুধু আমাদের পরিবারই নয়, গোটা গ্রাম আজ হোলি, দেওয়ালি পালন করছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget