এক্সপ্লোর

গ্রেটার নয়ডায় ফ্ল্যাটে ঢুকে মহিলাকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার নিরাপত্তারক্ষী

গ্রেটার নয়ডা: হাউজিং কমপ্লেক্স পাহারা দিচ্ছেন ২০জন নিরাপত্তা রক্ষী। নিজেকে নিরাপদ ভেবে ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ করার প্রয়োজন মনে করেননি ২৫ বছরের তরুণীটি। ভাবতেও পারেননি, সেই বিশ্বাসের মূল্য দিতে হবে তাঁকে। অভিযোগকারিণী একটি বেসরকারি কলেজে কর্মরত। থাকেন গ্রেটার নয়ডার বিশাল গেটওয়ালা এক হাউজিং সোসাইটির ১৩ তলায়। সোসাইটির নাম এভিজে হাইটস, ১১টি টাওয়ারে ১,৮০০ ফ্ল্যাট রয়েছে, এখানে থাকে ১,১০০ পরিবার। একটি বেসরকারি নিরাপত্তা সংস্থা এই কমপ্লেক্সের নিরাপত্তার দায়িত্বে রয়েছে। অভিযোগকারিণীর রুম মেটের নাইট ডিউটি থাকায় তিনি ফ্ল্যাটে ছিলেন না। ফ্ল্যাটে একাই ছিলেন ওই তরুণী। বেডরুমে বিছানায় শুয়ে থাকা অবস্থায় রাত সাড়ে দশটা নাগাদ আচমকা দেখেন, রাজকুমার নামে তাঁদেরই কমপ্লেক্সের এক নিরাপত্তা রক্ষী তাঁর খাটের ঠিক সামনে দাঁড়িয়ে, প্যান্টের বোতাম আধখোলা। তাই দেখে মহিলা আতঙ্কে লাফিয়ে ওঠেন। তখনই তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে অভিযুক্ত। তাকে কামড়ে দিয়ে কোনওক্রমে ঘর থেকে বেরিয়ে আসেন তিনি। পাশের ফ্ল্যাটগুলিতে পরপর ধাক্কা দেন। কিন্তু সেই ফ্ল্যাটের লোকেরা তাঁর চিৎকার শুনলেও বেরিয়ে আসতে পারেননি কারণ রাজকুমার তাঁর ফ্ল্যাটে ঢোকার আগে পাশের ফ্ল্যাটগুলো বাইরে থেকে তালাবন্ধ করে দেয় বলে অভিযোগ। কিন্তু তাঁর চিৎকার শুনে নীচের ফ্ল্যাটের বাসিন্দারা দ্রুত ওপরে উঠে আসেন। ততক্ষণে রাজকুমার বেপাত্তা। ঘটনার সাড়ে তিন ঘণ্টা পর সোসাইটিরই আর এক টাওয়ার থেকে ধরা পড়ে অভিযুক্ত। মহিলা জানিয়েছেন, শুক্রবার সন্ধে ছটা নাগাদ অফিস থেকে ফেরেন তিনি। তাঁর রুমমেট নাইট ডিউটি করেন, রাত এগারোটা নাগাদ রওনা হন অফিসে। তারপর তিনি দরজা বন্ধ করে দেন। কিন্তু সে রাতে রুমমেট ঘরে ছিলেন না তাই বাইরে রক্ষীরা পাহারায় আছেন ভরসায় তিনি আর দরজা বন্ধ করেননি। রাজকুমার বিবাহিত, তার দুটি সন্তান রয়েছে। তাকে গ্রেফতার করেছে পুলিশ। তার দাবি, মদের ঘোরে ভুল করে ফেলেছে সে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget